চারিত্রিক অধঃপতন নিয়ে মুখ খুললেন গায়ক নোবেল, কাকে দায়ী করলেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক নিজেই জানিয়েছেন, তাঁর সব অভিযোগ নিজের ওপরই। নিজেকেই তিনি যত্ন করতে পারেননি। শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই তাঁর নিজের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের শিরোমণি হচ্ছেন না বাংলাদেশের চর্চিত গায়ক মাইনুল আহসান নোবেল। বাংলাদেশের গায়ক হলেও তাঁর কিন্তু পরিচয় জি বাংলা ‘সারেগামাপা’ থেকে। সেখানে জিততে না পারলেও নিজের সুরেলা কন্ঠ দিয়ে খুন সহজেই বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছিলেন নোবেল। এরপর থেকেই তাঁর খ্যাতি বৃদ্ধি পায়। তবে গায়কের সুখ্যাতি নিমেষেই নষ্ট হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবন সামনে আসার পর। স্ত্রীকে মারধর, মারাত্মক মদ্যপ নেশা, মদের ঘোরে ভাঙচুর, টাকা নিয়ে শো করতে না যাওয়া, একাধিক অভিযোগে এখন বিদ্ধ নোবেল। যদিও মাস কয়েক আগে নোবেলের নতুন সম্পর্কে জড়ানোর খবরও ভাইরাল হয়েছিল। যেখানে মেয়েটি পরে নিজেই জানান, মদ খাইয়ে তাঁকে দিয়ে জোর করিয়ে ঘনিষ্ঠ অবস্থায় ছবি তুলিয়েছিল নোবেল।

এরপর থেকে নোবেলের কোনও আপডেট পাওয়া যায়নি। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্যে খ্যাতি অর্জনের আগেই তা হারিয়ে বসেছেন এই গায়ক। এই কারণে নোবেলের ওপর থেকে এখন মুখ ফিরিয়ে নিয়েছেন তাঁরা ভক্ত ও শ্রোতারাও। অবশেষে নিজের অধঃপতনের নিয়ে মুখ খুললেন নোবেল, কারণ হিসেবে দায়ী করলেন অল্প সময়ে পেয়ে যাওয়া নিজের তারকাখ্যাতিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গায়ক নিজেই জানিয়েছেন, তাঁর সব অভিযোগ নিজের ওপরই। নিজেকেই তিনি যত্ন করতে পারেননি। শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই তাঁর নিজের। তারকাখ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে যাওয়াই কাল হয়েছে, তাঁকে অহংকারই পথভ্রষ্ট করে দিয়েছে। কখনও কোনও কিছুকে তোয়াক্কা করেননি, যা মন চাইত তাই করেছেন। কোনও কাজকে আমি গুরুত্ব দেননি, যাকে-তাকে অপমান করে কথা বলে দিতেন।

এরপর আফসোস করে গায়ক বলেন, এমনটা করা তাঁর কখনই উচিত হয়নি। তবে নিজেকে সামলে আবারও গানের জগতে ফিরছেন তিন। প্রায় চার বছর পর কাজে ফিরছেন তিনি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। চ্যালেঞ্জ সফল করতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছেন। তাই এবার তাঁর বিশ্বাস, দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবেন। কাজ ছাড়া তাঁকে কেউ মনে রাখবেন না সেটা বুঝে গেছেন তিনি ভাল করে। তাই ভুলগুলো শুধরে এবার সামনের দিকে এগিয়ে যেতে চান নোবেল। প্রসঙ্গত, নোবেলের হাতে বর্তমানে কিছু গান ও সিনেমা রয়েছে, এছাড়াও ওটিটি প্ল্যাটফর্মের জন্যেও তিনি কাজ করছেন।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর