শুধু অভিনয়ে নয়, রাইফেল শুটিংয়েও দক্ষ, জানেন কারগিল যুদ্ধে অংশ নিয়েছিলেন নানা পটেকর?

যখন কোনও অভিনেতার প্রসঙ্গে শুটিংয়ের কথা বলা হয়, তখন ক্যামেরার শুটিংয়ের কথাই মাথায় আসে। কিন্তু নানা পটেকরের ক্ষেত্রে 'শুটিং' শব্দটির অন্য একটি প্রাসঙ্গিক দিকও রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন কোনও অভিনেতার প্রসঙ্গে শুটিংয়ের কথা বলা হয়, তখন ক্যামেরার শুটিংয়ের কথাই মাথায় আসে। কিন্তু নানা পটেকরের ক্ষেত্রে ‘শুটিং’ শব্দটির অন্য একটি প্রাসঙ্গিক দিকও রয়েছে। কারণ জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা একজন পেশাদার শুটার ছিলেন। রাজ্য ও জাতীয় পর্যায়ের একাধিক রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। শুটিংয়ে বিশেষ দক্ষতার জন্যে তাঁকে ‘বিখ্যাত শুটার’ তকমাও দেওয়া হয়েছিল। তবে তাঁর শুটিং দক্ষতা শুরু হয়েছিল অনেক দেরিতে। তিনি চল্লিশের কোটায় এসে রাইফেল দিয়ে অনুশীলন শুরু করেছিলেন। বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে গোয়ার নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেতা নানা পটেকর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে গিয়ে তাঁকে ৪৫ মিনিট সিপিআর দেওয়া হলেঅ তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই অভিনেতার অভিনয়ের পাশাপাশি অনেক গুণ ছিল। 

একবার রাইফেল শুটিং নিয়ে কথা বলতে গিয়ে নানা পটেকার জানিয়েছিলেন, ‘সমস্ত শুটিং প্রতিযোগিতায় আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হত। আমি অনেক ধরণের বন্দুক চালিয়ে দেখেছি, আমার নিশানা অনেক উন্নত। আমি মিনারেল বোতলের ছিপির মতো ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারতাম। এরপরেই আমি এটা নিয়ে অনুশীলন নিতে শুরু করি।’ ২০০১ সালে ৪৯ বছর বয়স থেকে, তিনি রাইফেল শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। নানা ৫০ মিটার রাইফেল প্রোন এবং ৩০০ মিটার বিগ-বোর ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি তাঁর পুণের বালেওয়াড়ি ও মহোর মতো রেঞ্জে প্রশিক্ষণ নিতেন। ১৯৯১ সালে ‘প্রহার’ ছবির জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে রাইফেল শুটিং প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছিল তাঁর। মরাঠা লাইট ইনফ্যান্ট্রির সঙ্গে তিন বছরব্যাপী কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তিনি।

১৯৯৯ সালে কারগিল যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। একজন প্রশিক্ষিত দেশপ্রেমিকের মতো প্রতিকূল ভূখণ্ডে দাঁড়িয়ে নিজের দেশকে রক্ষা করছিলেন। যার জন্যে তাঁকে টেরিটোরিয়াল আর্মিতে ক্যাপ্টেন পদবীর সম্মানসূচক পদমর্যাদা প্রদান করা হয়ছিল। এই সময় নানা ব্যক্তিগতভাবে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী জর্জ ফার্নান্দেসের কাছে সম্মুখবর্তী সেক্টরে সৈন্যদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি চেয়েছিলেন। অনুমতি পেয়ে তিনি প্রায় দুই মাস ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে একটি কুইক রিয়াকশন টিমের (কিউআরটি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জম্মু ও কাশ্মীর এবং লাদাখের দ্রাস, লেহ, কুপওয়ারা, বারামুল্লা ও সোপোর সহ বিভিন্ন স্পর্শকাতর জায়গায় কর্মরত ছিলেন।

এরপর ২০০৪ সালে, তিনি ইন্দোরে বিএসএফ-এর রেওতি রেঞ্জে অনুষ্ঠিত ৪৮তম জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপের ৩০০ মিটার বিগ-বোর ইভেন্টে অংশ নিয়ে একটি রৌপ্য পদক জিতেছিলেন। তিন বছর পর, একই প্রতিযোগিতায় তিনি মহারাষ্ট্রের হয়ে দলগত ব্রোঞ্জ পদক জেতেন, যেখানে তিনি ৬০০-এর মধ্যে ৫৪৯ স্কোর করে ৪৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৩তম স্থান অধিকার করেছিলেন। ২০০৭ সালে তিনি এই পারফরম্যান্সের জন্যে ‘বিখ্যাত শ্যুটার’ তকমা পেয়েছিলেন। ষাট বছর বয়স পর্যন্ত জাতীয় ও রাজ্য পর্যায়ের শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। অভিনেতাকে আজ বিকেল ৪টে নাগাদ তাঁর খামার বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে। 

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি