‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ায় নিহের বাসভবন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নানা পটেকরের দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, দায়ের হল অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর মামলা। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে গোয়ায় নিহের বাসভবন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় নানা পটেকরের দেহ। তড়িঘড়ি তাঁকে কাছের মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে ৪৫ মিনিট সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অভিনেতাকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অভিনেতার আকস্মিক মৃত্যুতে হতবাক গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভক্তরা। গতকাল রাতে পুণেয় খামারবাড়িতে অভিনেতাকে দাহ করা হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) গোয়া পুলিশ জানাল, প্রবীণ অভিনেতার মৃত্যুর ঘটনায় মেডিকো লিগ্যাল মামলা দায়ের করা হয়েছে। পানাজি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (বিএনএসএস)-এর ১৯৪ ধারায় মামলাটি নথিভুক্ত করেছে। পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ৭৫ বছর বয়সী অভিনেতাকে তাঁর ডোনা পাউলার ওশান পার্কের বাড়ি থেকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আর হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ঘটনাটির এখন তদন্ত করছে গোয়ার পানাজি থানার পুলিশ। তদন্তের নেতৃত্ব দিচ্ছেন পিএসআই নিতিন নায়েক। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক ছিল না? তাঁর মৃত্যু নিয়ে কি কোথাও কোনও ধোঁয়াশা বা রহস্য রয়েছে? জানা যায়, বুধবার গভীর রাতে অভিনেতার হঠাৎ শরীর ঘামতে থাকার কারণে তিনি তাঁর এক বন্ধুকে ফোনে মেসেজ পাঠিয়েছিলেন। কিন্তু ঘুমিয়ে থাকার কারণে তাঁর বার্তা বন্ধু অনেক পড়ে দেখতে পান এবং ভোর চারটে নাগাদ তাঁর পৌঁছলে নানা পটেকরকে অবচেতন অবস্থায় দেখতে পান।

এরপর মণিপাল হাসপাতালে খবর দেওয়া হলে ফ্ল্যাটে একটি মেডিকেল টিম পাঠানো হয়।তাঁকে কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৫টা ২০ মিনিট নাগাদ তাঁকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। ওই হাসপাতালের চিকিৎসকেরাই অভিনেতার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একটি মেডিকো-লিগ্যাল কেস (এমএলসি) নথিভুক্ত করেছে। চিকিৎসাগত ও আইনগতভাবে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হবে। অভিনেতাকে শেষবার ৪ অক্টোবর গোয়ায় এক জনসভায় দেখা গিয়েছিল। গোয়ার সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে অভিনেতাকে বলতে শোনা যায় ‘একদিন না একদিন সবাইকে চলে যেতে হবে’। এই ঘটনার কয়েকদিন পরেই অভিনেতার মৃত্যু হল। তাঁর মৃত্যুতে শুধু দেশ নয়, গোটা বিশ্ব শোকাহত। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেটার উমর আকমল। তিনি একটি আবেগঘন নোটে লিখেছেন, ‘তাঁর কাজ শেষ, কিন্তু তাঁর প্রভাব প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুরণিত হবে। স্যার, আপনার অভাব অনুভূত হবে।’ অর্থাৎ তাঁর কাজে মুগ্ধ হয়েছে গোটা পাকিস্তানও। গতকাল নানা পটেকরের নশ্বর দেহ পুণেতে আনা হয় এবং খাদকওয়াসলার কাছে ডোঞ্জেতে তাঁর খামারবাড়িতে নিয়ে যাওয়া হয়। মরাঠি থিয়েটার এবং হিন্দি-মরাঠি চলচ্চিত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ, খামারবাড়িতে তাঁকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। পরিবারের সদস্য এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তাঁর শেষকৃত্যে উপস্থিত  হয়েছিলেন। রাত ১১টার সময় তাঁকে দাহ করা হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অভিনেতা জ্যাকি শ্রফ সহ আরও অনেকে শেষ শ্রদ্ধা জানাতে ডোঞ্জেতে এসেছিলেন। পাশাপাশি তাঁর বিপুল সংখ্যক ভক্তও এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না’, ওরাকল ছেড়ে কোন পথে সাফল্য পেলেন কলকাতার এই যুবক?

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর