বিবাহ-বিচ্ছেদের ৬ মাস পর মা হতে চলার ঘোষণা নবনীতার

এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা। সেখানেই তাঁর চরিত্রটি অন্তঃসত্ত্বা। এমনিতে এখন আবার শোনা যাচ্ছে তিনি প্রেম করছেন অন্য কারুর সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে একের পর এক যেমন বিয়ের সানাই, তেমনি অভিনেত্রীদের মা হওয়ার ধুম। গত বছরের শেষেই দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার আগে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন সুপারস্টার জিত। এছাড়াও সব্যসাচী চক্রবর্তীর বড় সন্তান গৌরব চক্রবর্তীও গতবছর বাবা হয়েছেন। সুতরাং টলিউডে এখন খুশির মরসুম। তবে এবার শোনা গেল, খুশির তালিকায় নাকি নাম লেখাতে চলেছেন অভিনেত্রী নবনীতা দাস। মা হতে চলেছেন অভিনেত্রী। কী অবাক হচ্ছেন তো?

ভাবছেন মাস কয়েক আগে ডিভোর্সের খবর দিলেন অভিনেত্রী নবনীতা দাস, এর মধ্যে আবার মা হতে চলেছেন তিনি? গত বছরের পুজোর আগেই ফেসবুকের মাধ্যমে ডিভোর্সের কথা ঘোষণার করেছিলেন নবনীতা দাস। যা কিনা রীতিমতো অবাক করেছিল সবাইকে। ২০১৯ সালে অভিনেতা জিতুকে ভালোবেসেই বিয়ে করেন নবনীতা। ভালই চলছিল সুখের সংসার, কিন্তু আচমকাই নাকি তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং জিতুর অভিনেত্রীকে সময় না দেওয়াই তাঁদের বিবাহ বিচ্ছেদের পথ উন্মুখ করে তোলে। তবে নবনীতা তাঁর বিচ্ছেদের কথা সোশ্যাল মিডিয়ায় জানালেও জিতু এই বিষয়ে কোনও মত প্রকাশ করেননি। এখন আবার শোনা যাচ্ছে, মা হতে চলেছেন নবনীতা, জিতুই কী তার সন্তানের বাবা?

কী সব জট পাকিয়ে যাচ্ছে তাই তো মাথায়? আসলে বাস্তবে নয় অন-স্ক্রিনে মা হতে চলেছেন নবনীতা। স্বাভাবিকভাবেই তাঁর মা হওয়ার কথা শোনা মাত্রই ইন্ডাস্ট্রিতে নানা ধরনের আলোচনা শুরু হয়েছিল। কিন্তু জল্পনা সত্যি নয়। এই মুহূর্তে ‘বিয়ের ফুল’ সিরিয়ালে কলি চরিত্রে অভিনয় করছেন নবনীতা। সেখানেই তাঁর চরিত্রটি অন্তঃসত্ত্বা। এমনিতে এখন আবার শোনা যাচ্ছে তিনি প্রেম করছেন অন্য কারুর সঙ্গে। ‘বিয়ের ফুল’ সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করছেন নবনীতা এবং রাজা গোস্বামী। এই মুহূর্তে গল্পে অন্তঃসত্ত্বা অবস্থায় অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হচ্ছে কলিকে। আর সেটাই দর্শকদের কাছে আগ্রহের জন্ম দিয়েছে। এদিকে নবনীতা এখন শুধুই পারিবারিক বিষয়ে না ভেবে কেরিয়ারেই মনোনিবেশ করেছেন।

সব রান্নাতেই জিরের গুঁড়ো দিচ্ছেন? অজান্তেই শরীরে কী ক্ষতি বা লাভ হচ্ছে জানেন?

ফুটপাথ থেকে অপহরণ, ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ উঠল ক্যাব চালকের বিরুদ্ধে

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

স্বপ্নপূরণ, হাতে ভারতীয় দলের জার্সি পেলেন বৈভব, কত নম্বর

গরমের দুপুরে তৃপ্তির স্বাদ, সহজে বানিয়ে নিন লাউ বোয়াল ঝোল

লিভ ইন পার্টনারকে নিয়ে বাবা-মা-বোনকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন তরুণীর

তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নামে ৪০ লক্ষ টাকার প্রতারণা, অভিষেকের আপ্ত সহায়কের নামে মামলা

হস্টেল ফান্ড ব্যবহারে অনিয়ম-সহ একাধিক অভিযোগ, প্রশ্নের মুখে নবদ্বীপ বাবলারি রামসুন্দর হাই স্কুল কর্তৃপক্ষ

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

ভয়াবহ দুর্ঘটনা! আরামবাগে যাত্রীবাহী বাস উল্টে মৃত ২ মহিলা, আহত একাধিক

তীব্র তাপপ্রবাহে পুড়ছে ফ্রান্স, ২ দিনে মৃত্যু ১৮ জনের

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক