স্ত্রীর পরে এবার মেয়ের কাছে ঠকলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, কিন্তু কীভাবে?

শেষবারের মতো তিনি যার কোলে মাথা রেখেছিলেন তিনি আর কেউ নন, তাঁর মেয়ে শোরা। আমি তার জন্য সবকিছু করতে চাই। কয়েকদিন আগে সে আমাকে দুবাইয়ের একটি মলে নিয়ে গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০-২৫ হাজার নয়, একেবারে আড়াই লাখ। মেয়েরা এমনিতেই বাবাদের প্রিয় সন্তান হয়, তা বলে বাবাকে বোকা বানানো, ছোট্ট ব্যাগ উপহার চাওয়ার নামে বাবার আড়াই লাখ খসাবে মেয়ে, এটাও ভাবা যায়! তবে এতে অবাক হওয়ার কিছু নেই, বাবা যদি হয় দেশের খ্যাতনামা অভিনেতা, তাহলে তো আড়াই লাখ টাকা কোনও বিষয়ই নয়। তাই হয়তো মেয়ে ভেবে চিন্তেই বাবার কাছে বিখ্যাত আমেরিকান ব্যান্ড লুই ভিটনের ব্যাগের আবদার করে বসেন। আসলে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর মেয়ে শোরাকে খুব ভালবাসেন। গতবছর প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকীর সঙ্গে নওয়াজ উদ্দিন বৈবাহিক অশান্তি চরমে উঠেছিল। আলিয়া সিদ্দিকী দাবি করেছিলেন যে, নওয়াজের পরিবার তাঁকে শারীরিক নির্যাতন করছে এবং অভিনেতা তাঁর সঙ্গে থাকেন না, তাঁদের ভরনপোষনও করেনা। এই মামলা চূড়ান্ত হওয়ার পর আলিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় নওয়াজ উদ্দিন সিদ্দিকীর।

যদিও আলিয়া তাঁর দুই সন্তানদের নিয়ে দুবাইতে থাকেন। তবে সন্তান দের দেখভাল করেন নওয়াজউদ্দিনই। তিনি তাঁর সন্তানদের খুব ভালোবাসেন। তিনি তাদের প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন। বিশেষ করে, মেয়ে শোরার জন্য সবকিছু করতে প্রস্তুত তিনি। কিন্তু, এবার মেয়েকে একটি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রীতিমতো বিপাকে পড়ে গেলেন নায়ক। সম্প্রতি শোরাকে দুবাইয়ের একটি মলে নিয়ে গিয়েছিলেন নওয়াজ, সেখানে গিয়ে কী হল, সেটাই নওয়াজউদ্দিন সিদ্দিকী সর্বশেষ সাক্ষাত্কারে বলেছেন। তাঁর কথায়, শোরা যে ব্যাগ তাঁকে কিনে দিতে বলেছিলেন তা দেখে হতবাক হয়ে গিয়েছিলেন নওয়াজউদ্দিন!

অভিনেতা আরও জানান, শেষবারের মতো তিনি যার কোলে মাথা রেখেছিলেন তিনি আর কেউ নন, তাঁর মেয়ে শোরা। আমি তার জন্য সবকিছু করতে চাই। কয়েকদিন আগে সে আমাকে দুবাইয়ের একটি মলে নিয়ে গিয়েছিল। সে আমাকে বলল- বাবা, আমি একটা ছোট ব্যাগ চাই। ভেবেছিলাম এটি একটি ছোট ব্যাগ, কত আর দাম হবে! কিন্তু বিলাসবহুল ব্র্যান্ডের ছিল ব্যাগটি। আমি ভেবেছিলাম লুই ভিটনের ব্যাগ হয়তো ২০-২৫ হাজার টাকা হবে, কিন্তু এর দাম ছিল আড়াই লাখ টাকা। তখন আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম, তবে কিনে দিয়েছি তাঁকে ব্যাগটি।” নওয়াজউদ্দিন সিদ্দিকী ও আলিয়া সিদ্দিকীর দুই সন্তান রয়েছে। তার একটি মেয়ে শোরা ও ছেলে রয়েছে। কিছুদিন আগেই ডিভোর্স দায়ের করেছেন এই দম্পতি। কাজের ফ্রন্ট সম্পর্কে কথা বললে, নওয়াজকে শীঘ্রই সেকশন 108 ছবিতে দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আরবাজ খানকে।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?