আগামী ৯ জুন গাঁটছড়া বাঁধতে চলেছেন নয়নতারা-ভিগনেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের পর এবার দক্ষিণে। গাঁটছড়া বাঁধতে চলেছেন, জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী কাম ‘লেডি সুপারস্টার’ নয়নতারা (Nayanthara) এবং চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান (Vignesh Shivan)। আগামী ৯ জুন তাঁদের শুভ পরিণয়। মঙ্গলবার, পরিচালক নিজেই একটি সংবাদসংস্থাকে এই ব্যপারে নিশ্চিত করেছেন। সেই সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে ভিগনেশ বলেন, মূলতঃ তিনি একজন লেখক এবং পরিচালক হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর পরিচালিত প্রথম ছবি ছিল, কন্নড় ছবি ‘পোদা পোডি’। সঙ্গে পরিচালক এও জানিয়েছেন, ভক্তদের সমর্থন, ইতিবাচকতা এবং শুভেচ্ছার জন্যই তিনি আজ দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন দক্ষ পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তবে তাঁর একটি প্রযোজনা সংস্থা রয়েছে, যার নাম Rowdy Pictures।

এছাড়া তিনি এই বছর অস্কারের জন্যে মনোনীত হয়েছেন। তিনি চলচ্চিত্র নির্মাতা ছাড়াও একজন গীতিকার। ২০২১ সালেই নয়নতারার সঙ্গে তাঁর এনগেজমেন্ট হয়। প্রায় সাত বছরের প্রেম তাঁদের। বিয়ে প্রসঙ্গে, এদিন পরিচালক বলেন, পেশাগতভাবে যেমন আপনাদের আশীর্বাদ পেয়েছি, তেমনি আমার ব্যক্তিগত জীবনের জন্যেও আপনাদের আশীর্বাদের প্রয়োজন। আগামী ৯ জুন আমার জীবনের প্রথম প্রেম নয়নতারাকে বিয়ে করছি। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আমাদের বিয়ে হবে মহাবালিপুরমে। যদিও প্রাথমিকভাবে, আমাদের তিরুপতি মন্দিরে বিয়ে করার পরিকল্পনা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে সেটা আর হচ্ছেনা। বিয়ের দিন বিকেলে আমাদের বিয়ের ছবি শেয়ার করব।

তিনি আরও বলেন, ‘যেভাবে আপনাদের সমর্থন এবং আশীর্বাদ এই সমস্ত দিনগুলিতে আমাদের সঙ্গে ছিল, বিয়ের পরেও আপনাদের আশীর্বাদ আমরা পেতে চাই।” কিছুদিন আগেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নয়নতারা এবং চলচ্চিত্র নির্মাতা ভিগনেশ শিবান। সম্ভবত, সেদিন তাঁরা তাঁদের বিয়ের আমন্ত্রণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। গত বছর, ভিগনেশ শিবান এবং নয়নতারার বাগদানের ছবি প্রকাশ্যে এসেছিল। তখন থেকেই এই জনপ্রিয় জুটির অনুরাগীদের উত্তেজনা শুরু হয়, কবে প্রিয় জুটির বিয়ে হবে সেই অপেক্ষায়। অবশেষে ভক্তদের সেই অপেক্ষার অবসান। আগামি ৯ জুন বিবাহবন্ধনে বাঁধা পড়তে চলেছেন নয়নতারা এবং ভিগনেশ।

রাইস বোলে চাইনা ভাত, যুবকের অদ্ভুত অর্ডারে দিশেহারা অনলাইন ফুড ডেলিভারি সংস্থা

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা