যশরাজ ফিল্মসের নজরে নীল- তৃণা, এবার কী তাহলে বলিউড যোগ? 

নীল- তৃণার ভাগ্যে কি এবার বলিউড যোগ? তাঁদের রিল ভিডিওতে লাইক যশরাজ ফিল্মসের। ব্যাকগ্রাউন্ড মিউজিকে শোনা যাচ্ছে 'চান্না মেরে আ' গানটি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ নীল ও তৃণা। রিয়েল লাইফে জনপ্রিয় হলেও রিল লাইফে জুটি বাধা হয়নি এখনও  তাঁদের। কিন্তু ইন্সটাগ্রামে রিলের দুনিয়ায় তাঁরা সুপরিচিত। তাদের দুজনের তৈরি করা নানা মজার রিল দর্শকদের খুবই পছন্দের। আর সেই ভালবাসা বেড়ে গিয়েছে কয়েক গুন তাঁদের চারহাত এক হওয়ার পর। চলতি বছরের গোড়ার দিকে বিয়ে করেন তাঁরা। দীর্ঘদিনের সম্পর্ক পরিণতি পায়। আপাতত এই মুহূর্তে দুজনেই ব্যাস্ত তাঁদের নিজের কাজ নিয়ে। খড়কুটো তে এখন গুনগুনের চরিত্রে দর্শক দেখতে পাচ্ছেন তৃণাকে। অন্যদিকে নীল ব্যাস্ত রয়েছেন জি বাংলার উমা ধারাবাহিক নিয়ে।

দুজনেই সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয়। সদ্য তাঁদের শুট করা একটি রিল ভিডিও  ভীষণ ভাবে পছন্দ হয়েছে সকলে। রিল ভিডিওটিতে দেখা যাচ্ছে দুজন মানুষের বিচ্ছেদের পর ঠিক কি হয়। একটু ভুল বোঝাবুঝি থেকে ঠিক কতটা দূরত্ব তৈরি হয় দুজনের মধ্যে তা তাঁরা ফুটিয়ে তুলেছে এই ভিডিওতে। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে শোনা যাচ্ছে অরিজিৎ সিংহের গলায় ‘চান্না মেরে আ’ গানটি। এই রিল ভিডিওটি নাকি কানাঘুষো শোনা যাচ্ছে তাঁরা গোয়াতে শুট করেছে। আর এই ভিডিওটিই এবার নজরে পরেছে যশরাজ ফিল্মসের। ভিডিওতে লাইকও দিয়েছে যশরাজ ফিল্মস। তাহলে কি এবার বলিউড থেকে সুখবর আসতে চলেছে নীল- তৃণার ভাগ্যে কি এবার বলিউড যোগ? 

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর