চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রয়াত স্বামীর নাম মেহেন্দিতে এঁকে স্মৃতিচারণ নীতু কাপুরের

নিজস্ব প্রতিনিধি: বলিউড এখন গমগম করছে রণবীর-আলিয়ার বিয়ের সানাই-এর সুরে। আর কিছুক্ষন বাদেই চার হাত এক হবে রালিয়া জুটির। শোনা গিয়েছে, রণবীরের বাড়ি বাস্তুতেই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ছবির শুটিংয়ের শুরু থেকেই রণবীর-আলিয়া ডেটিং শুরু করেছিলেন। দীর্ঘ ৫ বছর ধরে চলেছে এই ছবির শুটিং, অবশেষে ছবির শুটিংও শেষ, আগামী সেপ্টেম্বরেই মুক্তি পাবে এই ছবি।

এদিকে দীর্ঘ পাঁচবছরের প্রেমের পরিনতিও পড়তে চলেছে রনবীর-আলিয়ার। সব মিলিয়ে বলিউড এখন মাতোয়ারা, রনবীর-আলিয়ার বিয়ের মেনু থেকে ভ্যেনু সব খবর জানার জন্যে।তবে রনবীর-আলিয়ার বিয়েটা সত্যই ১৪ তারিখ অর্থাৎ আজ কিনা, তা নিয়েও জল্পনা-কল্পনা চলছিল ক্রমশ, অবশেষে গতকাল নিজের মুখেই ছেলের বিয়ের কথা জানিয়েছেন নীতু কাপুর।

এমনকি রালিয়া জুটির মেহেন্দীতে, নীতু কাপুর নিজেও মেহেন্দী এঁকেছেন তাঁর হাতে, স্বামীর নামানুসারে। প্রয়াত স্বামী ঋষি কাপুরের নাম তাঁর মেহেন্দিতে জ্বলজ্বল করছে। কিছুক্ষন আগেই নীতু কাপুর তাঁর মেহেন্দির ছবি, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। তাঁর প্রয়াত স্বামী, ঋষি কাপুরের নামটি সুন্দর ডিজাইনে অন্তর্ভুক্ত করেছেন নিজের হাতে। তাঁর তর্জনীতে ‘ঋষি’ লেখা আছে।

এছাড়া, গতকালই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। কারণ ১৯৭৯ সালে ১৩ এপ্রিল নীতু এবং ঋষি কাপুর বাগদান সেরেছিলেন। কিন্তু আজ ঋষি কাপুর আর বেঁচে নেই।তাই ছেলের বিয়েতে তাঁর বিয়ের সব কথা স্মৃতিচারণ করে ভেঙে পড়লেন অভিনেত্রী। এদিকে, রণবীরের বাস্তু বাড়িতে তাঁদের বিয়ের সেলিব্রেশন চলছে পুরোদমে। মেহেন্দি অনুষ্ঠানের পর আজ সকালে তাঁদের হালদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ