ছেলের বিয়েতে নিজের বিয়ের স্মৃতিচারণায় বুঁদ নীতু কাপুর

শ্যাম্পেনের গ্লাসে মজার ভঙ্গিমায় চুমুক দিচ্ছেন রণবীর ও আলিয়া। ছেলের বিয়ের ও নিজের বিয়ের ছবি কোলাজ করে স্টোরিতে পোস্ট করলেন নীতু কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল চারহাত এক হল রণবীর আলিয়ার। তাঁদের বিয়ের নানা মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। ছেলের বিয়েতে প্রয়াত অভিনেতা স্বামীর কথা স্মরণ করে আবেগে ভেসেছেন স্বয়ং নীতু কাপুরও। কেনই বা হবেন না? একই দিনে যে তাঁর আর ঋষি কাপুরের বাগদান হয়েছিল। সেই ছবিও শেয়ার করেছিলেন তিনি। নিজের হাতে মেহেন্দি পরে তাতে ঋষি কাপুরের নাম লিখেছিলেন নীতু। ছেলের বিয়েতে যারপরনাই খুশি নীতু কাপুর আলিয়াকে ‘পুতুল’ বলেও সম্বোধন করেছেন।

এবার ছেলের বিয়ের ও নিজের বিয়ের ছবি একসঙ্গে কোলাজ করে স্টোরিতে পোস্ট করলেন নীতু কাপুর। তাতে দেখা যাচ্ছে শ্যাম্পেনের গ্লাসে মজার ভঙ্গিমায় চুমুক দিচ্ছেন রণবীর ও আলিয়া। অন্যদিকে নিজের বিয়েতেও ঋষি কাপুরের সঙ্গে তোলা এমন একটি ছবি শেয়ার করেছেন ঋষি জায়া। উল্লেখ্য পরিবারের কথা মাথায় রেখে ডেস্টিনেশন ওয়েডিংয়ের বদলে নিজেদের বাড়িতেই বিয়ে সেরেছেন রণবীর-আলিয়া। নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের নানা সুখকর মুহূর্তের কথা তুলে ধরেছেন আলিয়া। 

 

View this post on Instagram

 

A post shared by neetu Kapoor. Fightingfyt (@neetu54)

নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ছেলের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নীতু কাপুর ক্যাপশনে লিখেছেন ‘এটা আপনাকে ডেডিকেট করলাম কাপুর সাহাব’। ২০২০ সালে প্রয়াত হন ঋষি কাপুর। ক্যানসার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসা চলে তাঁর। ছেলের বিয়ে তিনি দেখতে না পারার আক্ষেপ রয়েছে পরিবারের সকলের মধ্যে। তাই রণবীরের বিয়ের নানা মুহূর্তে ঋষি কাপুরকে স্মরণ করে আবেগতাড়িত হয়েছেন নীতু কাপুর। 

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ