চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সোম সকালে ছেলের নতুন সংসার দেখতে পৌঁছালেন নীতু কাপুর

নিজস্ব প্রতিনিধিঃ নিজেদের জীবনের সবথেকে সুন্দর ও দামি মুহূর্ত একসঙ্গে কাটাচ্ছেন রণবীর ও আলিয়া। গত ১৪ এপ্রিল রণবীরের বাড়ি বাস্তু-তে চারহাত এক হয় তাদের। ঘনিষ্ঠ জনেদের নিয়েই বসেছিল বিয়ের আসর। পরবর্তীতে শনিবার রিসেপশন পার্টি দেয় নবদম্পতি। ছেলের বিয়েতে ভীষণ খুশি দেখা গিয়েছিল নীতু কাপুরকে। ছেলের এমন বিশেষ দিনে নিজের বিয়ের স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন তিনি। সোম সকালে ছেলের নতুন সংসার দেখতে গেলেন নীতু। গোলাপি সালোয়ার সুটে এদিন গাড়ি থেকে নামতে দেখা গেল নীতু কাপুরকে। রণবীর ও আলিয়ার নতুন বাড়িতে আজ দেখা গেল তাঁকে যেতে। 

বিয়ের আগে থেকেই বউমার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নীতু। মেহেন্দি সেরিমনিতে যাওয়ার আগে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তাঁকে আলিয়ার প্রশংসা করতে শোনা গিয়েছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন ‘ছোটেকাপুর সাহাব অ্যান্ড মাই বহুরানি’। বিয়ের পর মাত্র কয়েকদিন ছুটি কাটানোর পর ফের কাজে ফিরেছেন রণবীর। আলিয়াও খুব শিগগিরি ফিরবেন কাজে। এসবের মাঝেই নিজদের জন্য সময় বের করে সাউথ আফ্রিকায় হানিমুনে উড়ে যাবেন তাঁরা।  

Published by:

Share Link:

More Releted News:

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ