গর্ভবতী হওয়া দোষের, না জানিয়েই শো থেকে বাদ দেওয়া হয়, অকপটে নেহা ধূপিয়া

প্রেগনেন্সি অবস্থায় আমাকে একটি শো থেকে বহিষ্কার করা হয়েছিল। চুক্তির পরেও আমি ৮ মাস সেই শোটির শুটিং হওয়ার কোন খবর পাইনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেহা ধূপিয়া, বলিউডের একটি বিখ্যাত নাম। নায়িকা হিসেবে খুব বেশি সফল নাহলেও বেশ কয়েকটি ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। পেশাগত জীবনের পাশাপাশি তিনি ব্যক্তিগত জীবনেও চর্চায় থাকেন। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বীষণ সিং বেদীর বউমা তিনি। ভালবেসে অভিনেতা অঙ্গদ বেদীকে বিয়ে করেন নেহা। বর্তমানে তাঁদের দুই সন্তান। তবে বিয়ের আগেই তিনি অন্তঃসত্ত্বা হয়েছিল। এরপর তড়িঘড়ি তাঁরা বিয়ে করে।

প্রথম সন্তানের ২ বছর পর অভিনেত্রী তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম দেন। যেহেতু পরপর প্রেগনেন্ট হয়েছিলেন নেহা, তাই সেই সময় ইন্ডাস্ট্রিতে কাজ পেতেই অনেক ঝক্কি পোহাতে হয়েছিল। আধুনিক সমাজে দাঁড়িয়ে যতই বলা হোক না কেন, মেয়েরা স্বাধীন, যারা বারবার সমাজের স্টেরিওটাইপ ভাঙছে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে মেয়েরা আজও পরাধীন। বিনোদন ইন্ডাস্ট্রিতেও অনেক সুবিধা থেকে বঞ্চিত মহিলারা তারকারা। যাই হোক, সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনের একাধিক অজানা তথ্য সামনে আনলেন নেহা ধূপিয়া। একটি সাক্ষাত্কারে, অভিনেত্রী তাঁর সঙ্গে হওয়া একটি অন্যায়ের বিষয়ে বলেন, “প্রেগনেন্সি অবস্থায় আমাকে একটি শো থেকে বহিষ্কার করা হয়েছিল। চুক্তির পরেও আমি ৮ মাস সেই শোটির শুটিং হওয়ার কোন খবর পাইনি। তাই যখন আমি গিয়ে তাদের কাছে প্রকাশ করি যে আমি গর্ভবতী এবং বললাম তারা যে ৮ মাস ধরে শুটিং করছে না, তাঁর কারণ কী, তখন তাঁরা আমাকে বলে, আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই না।”

ওটিটি নিয়েও কথা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) সঙ্গে একটি চ্যাটে, নেহা ধুপিয়া বলেন, “যদি ওটিটি না হত, তবে আমি এখনও বেকার থাকতাম। গত বছর, আমি একটি ফিচার ফিল্ম করেছি। একই সময়ে, আমি আরও তিনটি ওটিটি শো করেছি। আমি দুই থেকে তিন বছরের বিরতি নিয়েছিলাম এবং অন্যান্য জিনিসে ব্যস্ত ছিলাম। তাই আমাকে কেউ কাজ দিত না, ওটিটি তে কাজ শুরু না করলে আমি বেকার থাকতাম।” কাজের ফ্রন্টে, নেহা ধুপিয়া এবং গুলশান দেবাইয়া থেরাপি শেরাপি নামে একটি নতুন ওয়েব সিরিজে সহযোগিতা করছেন। এদিকে, তাকে শেষ দেখা গিয়েছিল ইয়ামি গৌতমের সঙ্গে এ ট্রাইডেস-এ

শনির কুদৃষ্টি, সারাদিনে অনেক কাজে বাধা পড়বে, তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র