পুরুষ নির্যাতনে সায় আলিয়ার? ‘ডার্লিংস’ বয়কটের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল সোশ্যাল মিডিয়ার সাহায্যে কোনও ছবি বা কোনও পরিচালক বা কোনও অভিনেতা-অভিনেত্রীদের কোনো ভুল দেখলেই হল, তা গোটা ইন্টারনেট জুড়ে একেবারে ট্রেন্ডিং হয়ে যায়। বিশেষ করে অভিনেতাদের কোনো বেফাঁস মন্তব্য যদি একবার পাবলিকের কান পর্যন্ত পৌঁছয়, তা যুগের পর যুগ ধরে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং-এর আওতাভুক্ত হয়ে যায়। আর সেলিব্রিটিদের কুৎসিত মন্তব্য এখন যেন অভ্যাসে দাঁড়িয়েছে নেটিজেনদের কাছে। যেমন, অভিনেতা আমির খানের ২০১৫ সালের একটি বেফাঁস মন্তব্যের কারণে এখন তাঁকে ভুগতে হচ্ছে। কারন তাঁর আসন্ন ছবি ‘লাল সিং চাড্ডা’ কে বয়কটের ডাক দিয়েছে নেটমহল।

এদিকে অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘রক্ষা বন্ধন’ ছবিটিকেও বয়কটের ডাক দিয়েছে নেটমহল, এখন টুইটারে রীতিমত বয়কট ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। এবার এই তালিকায় যুক্ত হল, অভিনেতা আলিয়া ভাটের আসন্ন নেটফ্লিক্স ছবি ‘ডার্লিংস’। শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি, ডার্লিংসে আলিয়া ছাড়াও আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী শেফালি শাহ, বিজয় ভার্মা এবং রোশন ম্যাথিউ। কয়েকদিন আগেই ডার্লিংসের ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে দুর্দান্ত সাড়া ফেলে দিয়েছে। সম্পূর্ন অন্য ধাঁচের ছবি হতে চলেছে এটি। অভিনয়ের বাইরেও এই ছবিটি আলিয়ার কাছে স্পেশাল, কারণ এই ছবির মাধ্যমেই তিনি ইন্ডাস্ট্রিতে প্রযোজক হিসাবে ডেবিউ করলেন। নেটিজেনদের একাংশ আলিয়ার কাজের প্রশংসা করলেও, নেটিজেনদের এক বিশালাংশ এই মুহূর্তে আলিয়া ভাটকে বয়কট করার ডাক দিয়েছেন। কেন? ডার্লিংস-এর মুক্তির আগে টুইটারে আলিয়া ভাটকে বয়কটের ডাক৷

অক্ষয়, আমিরের পর এবার বয়কটের ডাক আলিয়ার ‘ডার্লিংস’ কে

কারণ নেটিজেনদের একাংশ মনে করছেন যে, আলিয়া তাঁর চলচ্চিত্র, ডার্লিংসের মাধ্যমে পুরুষদের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতা প্রচার করছেন। আর এতেই সমস্যা নেটমহলের। সেই কারণে আলিয়া ভাটকে বয়কট করার আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁরা মনে করেন, আলিয়া তাঁর ডার্ক-ব্ল্যাক কমেডি ছবির মাধ্যমে পুরুষদের প্রতি সহিংসতার প্রচার করছেন। একজন নেটিজেন আবার আলিয়াকে অ্যাম্বার হার্ডের সঙ্গেও তুলনা করেছেন, আর বিজয় ভার্মাকে জনি ডেপের সঙ্গে তুলনা করেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ?☀️ (@aliaabhatt)

কারণ, ডার্লিংস ট্রেলারে দেখানো হয়েছে, স্বামীকে অপহরণ করবেন তাঁর নির্যাতিতা স্ত্রী। বদরু (আলিয়া ভাট) এবং তাঁর মা (শেফালি শাহ) হামজা (বিজয় বর্মা) কে অপহরণ করে, তাঁকে রীতিমতো অত্যাচার করে। তাঁরা তাঁকে নিজের বাড়িতেই অপহরণ করে লুকিয়ে রেখেছে কিন্তু ভান করে যে সে নিখোঁজ। বদরু ও তাঁর মা নিখোঁজ ব্যক্তির নামে অভিযোগও দায়ের করেছেন। এই নিয়েও আপত্তি নেটমহলের। এছাড়াও সিনেমার ট্রেলারে প্রচুর গ্রাফিক হিংস্রতা ব্যবহার করা হয়েছে।

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের