বিবাহ-বিচ্ছেদ হয়নি এখনও, প্রতীক-প্রিয়ার প্রেম ঘিরে নয়া জল্পনা

প্রতীক এবং প্রিয়াও এখনও তাঁদের সম্পর্কের কথা অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। কারণ সান্যা সাগরের সঙ্গে এখনো প্রতীকের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ন হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম বিবাহ-বিচ্ছেদের পরেও চুটিয়ে প্রেম করছেন অভিনেতা রাজ বব্বরের পুত্র প্রতীক বব্বর (PRATEIK BABBAR)। ২০২০ সালে প্রাক্তন স্ত্রী সান্যা সাগরের সঙ্গে বিচ্ছেদের পর প্রতীক বব্বর আবারও প্রেম করছেন বলে এমনটাই খবর। মুম্বই সংবাদ সূত্র অনুযায়ী, প্রতীক ‘বার বার দেখো’ (BAR BAAR DEKHO) এর অভিনেত্রী প্রিয়া ব্যানার্জি (Priya Banerjee) র সঙ্গে ডেটিং করছেন। এমনকি এও শোনা গিয়েছে যে, প্রেমিকার সঙ্গে ইতিমধ্যেই প্রতীক তাঁর পরিবারের পরিচয় করিয়ে দিয়েছেন। সূত্রের আরও খবর, এক বছর ধরে তাঁরা একে অপরকে ডেটিং করছেন। একটি কমন বন্ধুর মাধ্যমে তাঁদের পরিচয়। তবে প্রতীক এবং প্রিয়াও এখনও তাঁদের সম্পর্কের কথা অনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি। কারণ সান্যা সাগরের সঙ্গে এখনো প্রতীকের বিবাহবিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ন হয়নি। রাজ বব্বর এবং স্মিতা পাটিলের ছেলে, প্রতীক বব্বর সান্যা সাগরকে ২০১৯ সালে বিয়ে করেছিলেন, মাত্র এক বছর পরেই তাঁরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। কারণ তাঁদের মধ্যে অনেককিছু নিয়ে মতবিরোধ দেখা গিয়েছিল।

প্রিয়া ব্যানার্জি এবং প্রতীক বব্বরের একটি ঘনিষ্ঠ থেকে জানা গিয়েছে যে, “প্রতীক-প্রিয়া একে অপরকে এক বছর ধরে চেনেন। টিভি জগতের এক সাধারণ বন্ধুর মাধ্যমে তাঁরা একে অপরের সঙ্গে দেখা করেন। এখানেই থেমে নেই, প্রতীক বব্বর ইতিমধ্যেই তাঁর বর্তমান প্রেমিকা প্রিয়া ব্যানার্জি সম্পর্কে সবকিছু তাঁর পরিবারকে জানিয়েছেন। প্রতীক এবং প্রিয়া প্রায়শই আড্ডা দেন এবং ওয়ার্ক আউট করেন তবে তাঁরা এখনও তাঁদের সম্পর্ককে লুকিয়েই রাখতে চান। কারণ তাঁর প্রাক্তন স্ত্রী সান্যা সাগরের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ এখনো প্রক্রিয়াধীন।”

প্রিয়া ব্যানার্জীর ইনস্টাগ্রামে একটি বড় ফ্যানবেস রয়েছে। তিনি সঞ্জয় গুপ্তার জাজবা-তে অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। যে ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন, ঐশ্বর্য রাই এবং ইরফান খান। এছাড়া ২০১৬ সালে, তাঁকে সিদ্ধার্থ মালহোত্রা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘বার বার দেখো’ ছবিতেও দেখা গিয়েছিল। এছাড়াও তিনি ALT বালাজির বারিশ, বেকাবু এবং হুমে তুমসে পেয়ার কিনা-ওয়েবসিরিজে অভিনয় করেছিলেন। এদিকে, জানে তু ইয়া জানে না ছবিতে সহ-পরিচালকের ভূমিকার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন প্রতীক। তাঁর উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে, বাব্বর ধোবি ঘাট, দম মারো দম, ইসহাক, বাঘি 2, মুলক, ছিছোরে, মিত্রন, দ্য পাওয়ার, মুম্বাই সাগা, ইয়ারাম। প্রতীককে সম্প্রতি বচ্চন পান্ডেতে দেখা গিয়েছিল, যেখানে অক্ষয় কুমার, কৃতি স্যানন, জ্যাকলিন ফার্নান্দেজ এবং আরশাদ ওয়ার্সি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের