Loading live market data...
Loading active stocks...
Connecting...

বিনা অনুমতিতে আর অমিতাভের নাম, ছবি, কণ্ঠস্বর ব্যবহার করা যাবে না: দিল্লি হাইকোর্ট

তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, অমিতাভ সম্পর্কিত তাঁর কন্ঠস্বর, ছবি, ভিডিও বাজারে থাকতে তা যেন চটজলদি সরিয়ে ফেলা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতমাসেই ৮০ বছরে পদার্পণ করেছেন বলিউডের বিগ বি, মেগাস্টার অমিতাভ বচ্চন। গোটা বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তাঁর। প্রায় কয়েক দশক ধরে বলিউডে রাজ করে চলেছেন অমিতাভ বচ্চন, তাঁর অভিনয়, ছবি, কন্ঠস্বর সবটাই দারুণ পছন্দের ভক্তদের। এমনকী তাঁর কন্ঠস্বর মিমিক্রি করে অনেকেই পেশাদারি জীবন অতিবাহিত করেন। এবার সেটাতেই পড়ল তালা। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজেই তাঁর কন্ঠস্বর যাতে বিনা অনুমতিতে কেউ নকল করতে না পারে বা, তাঁর ছবি-ভিডিও কেউ যাতে তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করতে না পারে, সেই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টে নিজেই দ্বারস্থ হয়েছিলেন।

অবশেষে আদালতের রায় অনুযায়ী জানানো হয়েছে, যত বড়ই ভক্ত হোক না কেন, যেখানে-সেখানে অমিতাভের ছবি লাগিয়ে রাখা যাবেনা, ভিডিওর মধ্যেও অমিতাভের কন্ঠস্বর ব্যবহার করা যাবে না, এছাড়া তাঁর নামটুকুও ব্যবহার করা যাবে না। আজ থেকে অর্থাৎ ২৫ নভেম্বর থেকে এই বিধিনিষেধ জারি করা হল। অমিতাভ বচ্চনের নাম, ছবি বা ভয়েস তাঁর অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না, আজই অভিনেতার আবেদনের শুনানির রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি মন্ত্রক থেকে শুরু করে টেলিকম প্রদানকারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে, অমিতাভ সম্পর্কিত তাঁর কন্ঠস্বর, ছবি, ভিডিও বাজারে থাকতে তা যেন চটজলদি সরিয়ে ফেলা হয়।

হাইকোর্টের বিচারপতি নবীন চাওলা এই প্রসঙ্গে জানিয়েছেন, “তিনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব এবং বিভিন্ন বিজ্ঞাপনে তাঁর মুখ রয়েছে সেটাই স্বাভাবিক। কিন্তু সবগুলোই যে অভিনেতার অনুমতি নিয়ে করা হয়েছে, তা কিন্তু নয়। আর এতেই ক্ষুব্ধ অভিনেতা নিজেই। অমিতাভের মুখ দেখিয়ে কোনও সংগঠন বা ব্যক্তি বিনা অনুমতিতে পণ্যের প্রচার করতে পারে না, এটা বেআইনি। অভিনেতা নিজেই জানিয়েছিলেন তিনি এইভাবে ব্যবহৃত হতে চান না।”

অমিতাভের স্বপক্ষে সিনিয়র অ্যাডভোকেট হরিশ সালভে যুক্ত দিয়েছেন, অমিতাভ বচ্চন, যিনি “বিগ বি” নামে পরিচিত, তাঁর “নাম, ইমেজ, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্বের গুণাবলী” রক্ষা করার জন্য তিনি নিজেই “বিশ্বের বিরুদ্ধে ব্যাপক” একটি পিটিশন নিয়ে আদালতের কাছে গিয়েছিলেন। কেউ তাঁর মুখ দিয়ে টি-শার্ট বানাচ্ছে এবং কেউ তাঁর পোস্টার বিক্রি করছে, কেউ অমিতাভ বচ্চনের নাম দিয়ে ডোমেইনও তৈরি করে ফেলেছেন। এই কারণেই আমরা আদালতের কাছে আবেদন আবেদন জানিয়েছেই।” এমনকী অমিতাভ মেগাস্টার বই প্রকাশক, টি-শার্ট বিক্রেতা এবং অন্যান্য বিভিন্ন ব্যবসায়ীর বিরুদ্ধেও একটি নিষেধাজ্ঞার আদেশ চেয়েছে।

সাবধান! স্মার্টফোনে সবসময় ব্লুটুথ অন রাখছেন? ফাঁকা হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার