দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

গত মাসে পরোক্ষভাবে 'বিমল পানমশলা'র বিজ্ঞাপনী প্রচারের অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্রের খাদ্য দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি হাইকোর্টে বড় ধাক্কা! দিন কয়েক আগে ‘বিমল’ পানমশলা বিজ্ঞাপনের জন্যে অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (FDA)। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে ‘বিমল পানমশলা’ প্রস্তুতকারক সংস্থা পিবি অ্যাগ্রো দিল্লি হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছিল। এবার পিবি অ্যাগ্রোর দায়ের করা সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

বিচারপতি স্বর্ণকান্ত শর্মার একক বেঞ্চ জানিয়েছে, বিষয়টি দিল্লি হাইকোর্টের এখতিয়ারভুক্ত নয়। তাই এক্ষেত্রে আদালত কোনও নাক গলাবে না। মহারাষ্ট্র রাজ্য কর্তৃপক্ষের জারি করা নোটিশ এবং মুম্বইনিবাসী তারকাদের সঙ্গে সম্পর্কিত হওয়ায়, এই মামলার বিচার বা আর্জির জন্যে মহারাষ্ট্রের বোম্বে হাইকোর্টই উপযুক্ত স্থান। আদালত আরও জানিয়েছে, মামলার কোনও উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ অংশ দিল্লিতে উদ্ভূত হয়েছিল, এটা আবেদনকারী প্রমাণ করতে পারেনি। তবে পিবি এগ্রো যুক্তি দিয়েছিল যে, যেহেতু তাঁদের সংস্থা দিল্লিতে অবস্থিত, আর বিজ্ঞাপন প্রচারণার পরিকল্পনা, প্রস্তুতি ও ব্যবস্থাপনা দিল্লি থেকেই করা হয়েছিল, তাই মামলাটি গ্রহণ করার এখতিয়ার দিল্লি হাইকোর্টের রয়েছে। এমনকি ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের পারিশ্রমিকও দিল্লি থেকেই প্রদান করা হয়েছিল। এক্ষেত্রে আদালতের যুক্তি, মহারাষ্ট্রের এফডিএ বিভাগ তিন অভিনেতাকে নোটিশ পাঠিয়েছে। কেবল সংস্থার সদর দফতর বা এফএসএসএআই দিল্লিতে অবস্থিত হলেই দিল্লি হাইকোর্টের এখতিয়ার তৈরি হবে, এর কোনও যৌক্তিকতা নেই। তাই ‘ফোরাম কনভিনিয়েন্স’-এর নীতি মেনে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্যে যোগ্য বোম্বে হাইকোর্ট।’ সুতরাং শুধুমাত্র আঞ্চলিক এখতিয়ারের বাইরে হওয়ার কারণে বিমল সংস্থার আবেদন বাতিল করেছে দিল্লি হাইকোর্ট। যদিও শুনানির সময় আবেদনকারী যুক্তি দেখিয়েছিল যে, বিজ্ঞাপনটি সংক্রান্ত যেকোনও পদক্ষেপে পিবি অ্যাগ্রো অপূরণীয় ক্ষতির শিকার হতে পারে। এটার অধিকার মহারাষ্ট্রের এফডিএ-এর নেই।

প্রসঙ্গত, গত মাসে ‘বিমল পানমশলা’র বিজ্ঞাপনের জন্যে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে নোটিশ পাঠিয়েছিল ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। এফডিএ-র অভিযোগ ছিল, মহারাষ্ট্রজুড়ে নিষিদ্ধ তামাকজাত পানমশলা-গুটকা। কিন্তু ‘বিমল পানমশলা’-এর বিজ্ঞাপনের মাধ্যমে তিন অভিনেতাই পানমশলা ও গুটকার প্রচার চালাচ্ছে। এতে যুব সমাজের ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রচারের মাধ্যমে পানমশলা-গুটকার মতো তামাকজাত দ্রব্যগুলি খেতে যুব সমাজকে উৎসাহিত করছেন অভিনেতারা। যেহেতু তাঁরা পাবলিক আইকন। তাই তাঁদের উপর বিশ্বাসযোগ্যতা রয়েছে সমাজের। সেটাই কাজে লাগিয়েছে বিপণন সংস্থা।

নোটিশে FDA আরও জানায়, অভিনেতারা যেন অবিলম্বে এই তামাকজাত দ্রব্যগুলির প্রচার বন্ধ করেন। তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি থেকেও প্রচার সামগ্রীগুলি সরিয়ে দেয়। এই নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। নয়তো আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছিল। এরপরেই এফডিএ-এর কারণ দর্শানোর নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করে ‘বিমল এলাইচি’ প্রস্তুতকারক সংস্থা পিবি এগ্রো। সেটাই খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের