দামি গাড়ি নয়, এখানে যাওয়ার জন্যে শেষে রিক্সা বাছলেন এ আর রহমান, কিন্তু কেন?

স্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এখানে যেতে তাঁর গাড়ি ছেড়ে একটি অটো রিকশার সাহায্য নেন। সাধক শাহুল হামিদের মৃত্যুবার্ষিকীর স্মরণে ১৪ দিন ধরে কান্ধুরী উৎসব পালিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রিটি মানেই তাঁরা দামি গাড়িতে চড়বেন, দামী বাড়িতে বসবাস করবেন সেটাই স্বাভাবিক। কারণ সেলিব্রিটিরা নজরে আসলেই তাঁদের ঘিরে ধরবে মানুষজন। এটাই লোকজনের চোখ শওয়া হয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে তারকারা রাস্তায় নেমেও ভক্তদের চমকে দিচ্ছেন। কেউ হেলমেট মাথায় বাইক চড়ছেন, আবার কেউ মেট্রোতে উঠে পড়ছেন আবার কেউ রিকশাতে। আর তাঁদেরকে দেখেই ভক্তরা সেলফি তুলতে লেগে পড়েছেন। যেমন সম্প্রতি অস্কার পুরস্কার প্রাপ্ত সুরকার এ আর রহমানের দেখা মিলল রিকশাতে। কিছুদিন আগেই পিপ্পা ছবিতে জাতির কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিকে কেটেকুটে নতুন রূপ দেওয়াতে বেশ চটেছিলেন দেশের শিল্পীমহল।

এমনকী কবির পরিবারও এই নিয়ে তুমুল প্রশ্ন তুলেছিল। জানানো হয়েছিল যে, কাজী নজরুল ইসলামের পরিবার তাঁদের গানটি নিতে বলেও সুরের কোনও বিকৃতি ঘটাতে বলেননি। প্রযোজকরা পরে একটি বিবৃতি জারি করে বলেছে যে, তারা প্রয়াত জনাব কাজী নজরুল ইসলামের এস্টেট থেকে সমস্ত প্রয়োজনীয় অধিকার পেয়েছেন। যদিও এই বিষয়ে কোনও মাথা ঘামাননি প্রতিভাবান গায়ক। এবার এ আর রহমানের দেখা মিলল রিক্সাতে। সম্প্রতি কান্ধুরী উৎসবে যোগ দিতে নাগাপট্টিনমের নাগোর দরগা পরিদর্শন করেছেন রহমান।

অস্কার বিজয়ী সঙ্গীতশিল্পী এখানে যেতে তাঁর গাড়ি ছেড়ে একটি অটো রিকশার সাহায্য নেন। সাধক শাহুল হামিদের মৃত্যুবার্ষিকীর স্মরণে ১৪ দিন ধরে কান্ধুরী উৎসব পালিত হয়। এ আর রহমান একটি অটোরিকশায় করে নাগোর দরগায় পৌঁছন। ভাইরাল হওয়া ভিডিওতে সঙ্গীত শিল্পীকে মেরুন কুর্তা পরা অবস্থায় দেখা গিয়েছে। ১৪ দিনের কান্ধুরী উৎসব, যা নাগোর দরগাহ উৎসব নামেও পরিচিত। উৎসবের অংশ হিসেবে কোরআন পাঠ, আতশবাজি প্রদর্শন এবং রথযাত্রা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। নাগোর দরগার আধ্যাত্মিক আলোর সাক্ষী হতে ভক্তরা উৎসবে অংশগ্রহণ করে। উৎসবের উদ্বোধন একটি পবিত্র পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়, যা পরে রথের মাধ্যমে নাগোর দরগায় নিয়ে যাওয়া হয়। দ্বিতীয় থেকে সপ্তম দিন পর্যন্ত পবিত্র দরবেশগণ বিভিন্ন প্রার্থনার পাশাপাশি কোরআন তেলাওয়াত করেন।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা