প্রথম ‘আইটেম সং’ বলে নয়, ‘উ অন্তভা’ নিয়ে সামান্থার পরিবারেও ঘোর আপত্তি ছিল

আমি গানটিকে আইটেম নম্বর হিসেবে নয় বরং অন্য চরিত্র হিসেবে দেখেছি। এটা শুধু আমার এমন একটা জায়গা থেকে এসেছে যেটা আমি নতুন কিছু করছি আর কিছুই না।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১ সালে গোটা বিশ্বে করোনার পরবর্তী কালীন সেরা ভারতীয় ছবি হয়ে উঠেছিল ‘পুষ্পা:দ্য রাইজ’। তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং এক্সপ্রেশন কুইন রশ্মিকা মান্দান্না অভিনীত এই ছবির মূল আকর্ষণ ছিল গান এবং সংলাপ। গোটা বিশ্বজুড়ে কয়েক শো কোটি আয় করেছে এই ছবি। বলা যায় এই ছবিটি আল্লু অর্জুন এবং রশ্মিকা মান্দান্নার কেরিয়ারের অন্যতম সফল ছবি। এতে আরও একটি আকর্ষণ ছিল অভিনেত্রী সামান্থা রূথ প্রভুর দুর্দান্ত আইটেম ‘আ আন্তাভা’। ছবিটি গোটা বিশ্বজুড়ে মোট ৫ টি ভাষায় মুক্তি পেয়েছিল। যাই হোক, এই ছবির জনপ্রিয়তা আজও ভক্তমহলে তাজা। ইতিমধ্যেই ভক্তদের চাহিদা অনুযায়ী ছবির দ্বিতীয় সংস্করণের শুটিং শুরু হয়ে গিয়েছে। এদিকে ‘আ আন্তাভা’ সামান্থার কেরিয়ারেও মাইলফলক।

কিন্তু এই গানটির প্রস্তাব যখন সামান্থা পেয়েছিলেন তখন তাঁর পরিবারে চলছিল চরম অশান্তি। নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। সম্প্রতি শকুন্তলমের প্রচারে এসেই এ কথা জানালেন অভিনেত্রী। গানটিতে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স আজও অনুরাগীদের কাছে প্রশংসিত। কিন্তু সামান্থার বন্ধুবান্ধব, পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা চাননি অভিনেত্রী গানটিতে অভিনয় করুক। কারণ এটি তাঁর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের থেকে বিচ্ছেদ ঘোষণা করার পরেই তাঁকে অফার করা হয়েছিল। নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু ২০২১ সালের অক্টোবরে সোশ্যাল মিডিয়ায় প্রথম তাঁদের বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন।

শকুন্তলামের প্রচারে এসে অভিনেত্রী বলেন, “যখন আমাকে ‘উ আন্তাভা’ অফার করা হয়েছিল, তখন নাগার সঙ্গে আমার বিচ্ছেদের মাঝামাঝি পর্যায়ে ছিল। ঘোষণা আসার পর প্রত্যেক শুভাকাঙ্ক্ষী ও পরিবারের প্রতিটি সদস্যের মনে হয়েছিল ‘আমি বাড়িতে বসে থাকব, আইটেম গান করব না। এমনকি আমার বন্ধুরা, যারা আমাকে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করতে উৎসাহিত করেছিল, তাঁরাও আমাকে বলেছিল, ‘আইটেম গান করো না’। কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম, ‘আমি করবই।’ অভিনেত্রী আরও বলেন, “আমি শুধু ভেবেছিলাম, ‘আমি কেন লুকিয়ে থাকব?’ আমি কিছু ভুল করিনি। আমি সমস্ত ট্রোলিং, অপব্যবহার এবং ঘৃণা আমাকে দূরে ঠেলতে পারেনি। আমি আমার বিয়েকে ১০০% দিয়েছিলাম, কিন্তু এটি কার্যকর হয়নি। আমি যা করিনি তাঁর জন্য দোষী বোধ কেন করব।”

পুষ্প দ্য রাইজের ‘ওও আন্তাভা’- গানটি করতে কে তাঁকে রাজি করিয়েছিল তা শেয়ার করে, সামান্থা বলেছিলেন, “আমি গানটির কথাগুলি পছন্দ করেছি এবং এটির অবস্থান কেমন ছিল তা আমি পছন্দ করেছি। আমি আইটেম গান করিনি, এবং আমি বিভিন্ন চরিত্র অন্বেষণ করেছি। আমি গানটিকে আইটেম নম্বর হিসেবে নয় বরং অন্য চরিত্র হিসেবে দেখেছি। এটা শুধু আমার এমন একটা জায়গা থেকে এসেছে যেটা আমি নতুন কিছু করছি আর কিছুই না।”

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের