‘বিয়ে নয়, বাগদান সেরেছেন’! নিজেই রহস্যভেদ করলেন অদিতি

বৃহস্পতিবার, অদিতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।যেখানে তাঁদের দেখা গিয়েছে বাগদানের আংটি ফ্লান্ট করতে। আর ছবিটি শেয়ার করে অদিতি ক্যাপশনে লিখেছেন, "সে হ্যাঁ বলেছে! ব্যস্ত"!

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক খুশির খবর। চলতি বছরের শুরু থেকেই সানাই বাজছে বলিউডে। রকুল প্রীত সিং, কৃতি খারবান্দা, মীরা চোপড়া- সহ একাধিক অভিনেত্রীরা ইতিমধ্যেই সংসার জীবনে পাড়ি দিয়েছেন। তার মাঝেই গতকাল রটে যায় যে, চুপিসাড়ে ফের বিয়ে করলেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। যিনি দীর্ঘদিন ধরেই দক্ষিণী সুপারস্টার সিদ্ধার্থের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু নিজেদের সম্পর্কের বিষয়ে কখনই মুখ খোলেন নি অভিনেত্রী। এর আগে জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ের স্বামীকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। কিন্তু সে সম্পর্ক বেশিদিন টেকেনি।

যাই হোক, গতকাল রটে যায় যে অদিতি তেলঙ্গানার একটি মন্দিরে দীর্ঘদিনের প্রেমিক সিদ্ধার্থকে বিয়ে করেছেন। তাঁদের বিয়েতে শুধু উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবার। সেই কারণে গতকাল ‘হীরামাণ্ডি’ র একটি ইভেন্টেও যোগ দিতে পারেননি তিনি। কিন্তু এই রটনা একবারেই মিথ্যে। কারণ তিনি বিয়ে নয়, গতকাল বাগদান সেরেছেন।বৃহস্পতিবার, অদিতি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিদ্ধার্থের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।যেখানে তাঁদের দেখা গিয়েছে বাগদানের আংটি ফ্লান্ট করতে। আর ছবিটি শেয়ার করে অদিতি ক্যাপশনে লিখেছেন, “সে হ্যাঁ বলেছে! engaged”!

 

 

View this post on Instagram

 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

সঞ্জয় লীলা বানসালির প্রথম সিরিজে হায়দারি একটি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। বুধবার এই গ্র্যান্ড ইভেন্টে, অদিতি রাও হায়দারির অনুপস্থিতিতে প্রতিক্রিয়া জানিয়ে, হোস্ট নিশ্চিত করেছিলেন যে অভিনেত্রী সিদ্ধার্থের সঙ্গে তার বিয়ের কারণে অনুষ্ঠানে উপস্থিত হননি। কিন্তু তাঁরা বাগদান সেরেছেন।অদিতি রাও হায়দারি এবং সিদ্ধার্থ তাদের সম্পর্কের বিষয়ে চুপচাপ থেকেছেন। ২০২১ সালে তাদের চলচ্চিত্র সেটে দুজন একে অপরের প্রেমে পড়েছিলেন। অদিতি এর আগে অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেছিলেন, যিনি সম্প্রতি ফ্যাশন ডিজাইনার মাসাবার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এদিকে, কাজের ফ্রন্টে, অদিতি ইন্দো-ইউকে সহ-প্রযোজনা ‘লায়নেস’-এ অভিনয় করতে প্রস্তুত। এছাড়াও, তাকে পরবর্তীতে এ আর রহমান মিউজিক্যাল, নির্বাক চলচ্চিত্র ‘গান্ধী টকস’-এ দেখা যাবে।

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ! গ্রেফতারির আশঙ্কা

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক