ঈদে নতুন ভূমিকায় হাজির হচ্ছেন নুসরত, সঙ্গে থাকবেন বাঁধনও

সব ঈদে সিনেমা মুক্তি পাবে– এমন কোনো কথা নেই। ভালো ছবি হলে বছরের যে কোনো সময় মুক্তি পেলেও দর্শক দেখবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় নায়ক নুসরত ফারিয়া। কলকাতা ইন্ডাস্ট্রিতেও সমান প্রতিষ্ঠিত নুসরত। টলিউডের একাধিক সুপারস্টারদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। দিয়েছেন একাধিক ব্লকবাস্টার। শুধু অভিনেত্রী নন, পাশাপাশি মডেল, উপস্থাপক ও কণ্ঠশিল্পীও নুসরত ফারিয়া। এবারের ঈদে একবারে নতুন ভূমিকায় দেখা মিলবে কণ্ঠশিল্পী ফারিয়ার।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি একাধিক মিউজক অ্যালবামের কাজ নিয়েও ব্যস্ত নায়িকা। তাই সম্প্রতি অভিনেত্রী নিজেই জানালেন এবারের ঈদে কোনও ছবি নয়, বরং আরও একবার কণ্ঠশিল্পী হিসেবে ধরা দিচ্ছেন তিনি। তাঁর নতুন গানের নাম ‘বুঝি না তো তাই’। তাঁর কথায়, উৎসবে মানুষ যে ধরনের গান শুনতে চায়, ‘বুঝি না তো তাই’ তেমনই একটি গান। ঈদের ঘোরতর উৎসবের আমেজে তিনি তাঁর নতুন গান রিলিজ করবেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন ভাবনা নিয়ে ফিরছেন তিনি। সুতরাং সবকিছু ঠিক থাকলে দর্শক-শ্রোতা এবার নতুন এক নুসরাত ফারিয়াকে পাবে। ‘বুঝি না তো তাই’ গানে অভিনেত্রীর সহশিল্পী হিসেবে রয়েছেন ব্রিটিশ র‍্যাপার ও কণ্ঠশিল্পী মামজি স্টেনজার।

বাঁধনের লেখা এই গানের সুর ও সংগীত বেঁধেছেন বলিউডের ডিজে লায়ন ও মামজি স্টেনজার। ভিডিওতে পরিচালক বাবা যাদব ভিন্ন লুকে অভিনেত্রীকে হাজির করেছেন। অভিনেত্রী আরও বলেন, সব ঈদে সিনেমা মুক্তি পাবে– এমন কোনো কথা নেই। ভালো ছবি হলে বছরের যে কোনো সময় মুক্তি পেলেও দর্শক দেখবে। তবে ঈদে কোনও আয়োজনে তিনি থাকতে পারবেন এটাই যথেষ্ঠ। সে জন্যই এই ঈদে তাঁর চতুর্থ একক গান রিলিজ হচ্ছে। পরবর্তীতে নুসরতকে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘আবারও বিবাহ অভিযান’, ‘রকস্টার’ এবং ‘আবার প্রলয়’, ‘পাতালঘর’, ‘ফুটবল ৭১’-তে দেখা যাবে।

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় বার্তা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

যশোর রোডে গাছের ডাল ভেঙে নিহত যুবকের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ রাজ্যের

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

এসআইআরে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের