হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

হলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’, ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ইভা মেরি সেইন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’, ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ইভা মেরি সেইন্ট। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০২ বছর। প্রতিবেদন অনুসারে, গতকাল ৬ অক্টোবর লস অ্যাঞ্জেলসে নিজের বাসভবনেই শান্তিপূর্ণভাবে প্রয়াত হয়েছেন অভিনেত্রী। তিনি তাঁর পরিবারে স্বামী জেফরি হেডেন, দুই সন্তান ড্যারেল ও লরেট, চার নাতি-নাতনি এবং দুই প্রপৌত্র-প্রপৌত্রীকে রেখে গিয়েছেন। ১৯২৪ সালের ৪ জুলাই নিউ জার্সিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ওহাইওর বোলিং গ্রিন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। ১৯৫৩ সালে ‘দ্য ট্রিপ টু বাউন্টিফুল’ নাটকের মাধ্যমে তিনি ব্রডওয়েতে আত্মপ্রকাশ করেন।

অবশ্য তার আগে রেডিওতে কাজ করেছেন তিনি। তবে তিনি রাতারাতি লাইমলাইটে এসেছিলেন ১৯৫৮ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ ছবির মাধ্যমে। এই ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্যে তিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন। অস্কার গ্রহণের দুইদিন পরেই তিনি তাঁর প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন। এরপর তিনি ‘দ্যাট সার্টেন ফিলিং’, ‘আ হ্যাটফুল অফ রেইন’, ‘রেইনট্রি কাউন্টি’, ‘এক্সোডাস’, ‘অল ফল ডাউন’, ‘৩৬ আওয়ার্স’, ‘গ্রাঁ প্রি’, ‘দ্য রাশিয়ানস আর কামিং’, ‘দ্য স্টকিং মুন’ এবং ‘ক্যানসেল মাই রিজার্ভেশন’-সহ একাধিক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন। তবে তাঁর স্মরণীয় চরিত্রগুলির মধ্যে অন্যতম আলফ্রেড হিচককের ১৯৫৯ সালের থ্রিলার ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ সেন্ট ক্যারি গ্রান্টের বিপরীতে ইভ কেন্ডালের চরিত্রটি। এটি তাঁর কেরিয়ারেরও মোড় ঘোরানো চরিত্র।

বছরের পর বছর তিনি আমেরিকান ছবিতে কাজ করেছেন। ভক্তদের তাঁর অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন। ১৯৫১ সালে জেফরি হেডেনকে বিয়ে করেন ইভা। হেডেন ‘লিভ ইট টু বিভার’ এবং ‘দ্য ইনক্রেডিবল হাল্ক’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন শো পরিচালনা করেছেন। পরবর্তীকালে ২০১১ সালে সান ফ্রান্সিসকোতে এ আর গার্নির ‘লাভ লেটার্স’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন এই জুটি। যাই হোক, এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা হলিউড। 

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার