‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

আম্বানিদের গণেশ উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আম্বানিদের গণেশ উৎসবে স্বামী ভিকি কৌশলের সঙ্গে উপস্থিত হয়েছিলেন ক্যাটরিনা কাইফ। অভিনেত্রীর সেই ছবি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। কারণ ছেলের মা হওয়ার পর আগের তুলনায় খানিকটা মোটা হয়ে গিয়েছেন নায়িকা। সেই নিয়েই শুরু হয়েছে বডি শেমিংয়ের ঝড়। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘হাতি’, ‘মোটা’ ইত্যাদি ট্যাগ পাচ্ছেন অভিনেত্রী। এবার বন্ধুকে সমালোচনার ছোবল থেকে বাঁচাতে ছুটে এলেন পাকিস্তানি অভিনেতা আলি জাফর। কটাক্ষকারীদের তুলোধনা করলেন তিনি। আলি অভিনেত্রীর সঙ্গে ‘মেরি ব্রাদার কি দুলহানিয়া’ ছবিতে কাজ করেছিলেন।

গত বছরের নভেম্বরে ছেলে বিহানের জন্ম দেন ক্যাটরিনা। বিয়ের ৩ বছর পর বাবা হন ভিকি কৌশল। এরপর থেকে ক্যামেরার আড়ালে নিজেকে লুকিয়ে রাখছেন ক্যাটরিনা কাইফ। খুব একটা পাপারিজ্জিদের ক্যামেরায় ধরা দেন না তিনি। যদিও ছেলে জন্মের আগেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন তিনি। কিন্তু আম্বানিদের গণেশ উৎসবে তাঁর উপস্থিতির ছবি-ভিডিও ভাইরাল হওয়া মাত্রই কটাক্ষের ঝড়।

 

গতকাল অভিনেত্রীর সমর্থনে একটি ভিডিও শেয়ার করে আলি জফর বলেন, ‘ক্যাটরিনা আগে কেমন দেখতে ছিলেন এবং এখন কেমন দেখতে, তার তুলনা করে বেশ কিছু পোস্ট ও মন্তব্য দেখছি। যার সঙ্গে আমি কাজ করেছি। আমাদের পুরুষদের ব্যক্তিগত সমস্যা কী? অনেক আলোচনা হচ্ছে তাঁকে নিয়ে। আগে তাঁকে দেখতে যেমন ছিল, এখনও তাই আছে। আগেও আমার সহকর্মী যেমন মাহিরা খান ও অন্যরা বডি শেমিংয়ের শিকার হয়েছিল, তাঁদের পাশে দাঁড়িয়ে আমি বিরোধিতা করেছি। গত অনেক বছর ধরেই এ বিষয়ে আমি কথা বলে আসছি। পুরুষ হওয়ার সুবাদে আমরা মনে করি, একজন নারীকে যা কিছু তাই বলা যায়। আমার মনে হয়, পুরুষ হিসেবে আমাদের সবারই নিজেদের মন আগে সংশোধন করা প্রয়োজন। কেউই নিখুঁত নয়। কিন্তু, গুরুত্বপূর্ণ বিষয় হল সেটাকে স্বীকার করা, উপলব্ধি করা এবং শুধরে নেওয়া। আপনি যদি রেনেসাঁস যুগ নিয়ে গবেষণা করেন, দেখবেন যে আগের যুগে নারীদের শরীর সম্পর্কে ধারণা ভিন্ন ছিল। এখন এমন সময় এসেছে, যখন নারীদের কাছ থেকে শুধুমাত্র জিরো ফিগার আশা করছে সমাজ, এমনকি পুরুষদের ক্ষেত্রেও সিক্স-প্যাক অ্যাবসের প্রত্যাশাও বাস্তবসম্মত নয়। সবসময় অন্য মানুষের সমালোচনা করা স্বাস্থ্যকর নয়। প্রত্যেক নারীর নিজস্ব জীবন আছে, সে যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, তা না জেনেই মন্তব্য করে বসেন। তাঁকে তাঁর মতো থাকতে দিন। তাঁদের জিরো ফিগারের মানদণ্ডের ছাঁচে ফেলা বন্ধ করুন।’

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে