একুশের ভোট পরবর্তী হিংসায় উসকানি, FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টে পরমব্রত

এবার এই মামলার গ্রহনযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে আবেদন জানালেন পরমব্রত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রেফতারির ভয়! এবার FIR খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে পরমব্রত এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ও ১৫৩-এ ধারায় FIR দায়ের করে তদন্তে নামে পুলিশ। যার মধ্যে ১৫৩-এ ধারাটি জামিন অযোগ্য। এবার এই মামলার গ্রহনযোগ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে আবেদন জানালেন পরমব্রত। আগামী ২৯ মে বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে।

ঘটনার সূত্রপাত, ২০২১ সালের ২ মে। সেদিন বাংলার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরই রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ে রাজনৈতিক হিংসা। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিকে দিকে বিজেপি কর্মীদের মারধর, খুন, মহিলাদের ধর্ষণ ও ঘরছাড়া করে। সেদিনই বিকেলে সোশ্যাল মিডিয়ায় পরমব্রত ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক’ নিয়ে একটি পোস্ট করেন। তাঁর সমর্থনে পোস্টের নীচে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লেখেন, ‘হাহাহা, হোক হোক।’ এই পোস্টের জেরেই আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, ‘অভিনেতার এই পোস্টের জেরেই উজ্জীবিত হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারপরেই রাজ্যজুড়ে হিংসা ছড়ায়। পরমব্রত ও স্বস্তিকা দায়িত্বশীল নাগরিক ও জনপ্রিয় তারকা, তাঁদের প্রভাব রয়েছে সমাজে। পরমব্রতর এই পোস্টের ফলেই রাজ্যে হিংসা আরও বেশি করে ছড়িয়ে পড়েছিল। অভিনেতা-অভিনেত্রীর এই ধরনের পোস্ট এবং মন্তব্য ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা ৪৭/A (BNS) কার্যকর হলেও আমি অভিযোগে উল্লেখ করেছি সেই সময়ে দেশে আইপিসি ধারা প্রযোজ্য ছিল। গড়িয়াহাট থানাকে এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আবেদনও জানিয়েছি।’ তবে এই মামলার প্রেক্ষিতে পুলিশ দু’জনকেই নোটিস পাঠিয়ে তলব করেছিল। গত শনিবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় গড়িয়াহাট থানায় হাজিরা দেন এবং সেখানে তাঁকে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরমব্রত চট্টোপাধ্যায় সেই তলব এড়িয়ে এখন এফআইআর বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন।

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা