৭১-এ পা পরেশ রাওয়ালের, অভিনেতার জীবনে সাফল্যের গল্প শুনলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্কের চাকরি ছেড়ে অভিনয়ের স্বপ্নকে অনুসরণ করেছিলেন এক তরুণ। সেই সিদ্ধান্তই পরে তাঁকে বলিউডের অন্যতম জনপ্রিয় ও সন্মানিত অভিনেতায় পরিণত করে। আজ ৭১ বছরে পা দিলেন পরেশ রাওয়াল। ‘উঠা লে রে বাবা, মুঝে নেহি ইসকো উঠা লে!’ এই সংলাপ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাবুরাওয়ের মুখ।পরেশ রাওয়াল শুধু একজন সফল কমেডিয়ান নন, তিনি ভারতীয় চলচ্চিত্রে অন্যতম বহুমুখী অভিনেতা।

কমেডি, খলনায়ক কিংবা আবেগঘন ভূমিকায় সমান সাবলীল এই অভিনেতা কয়েক দশক ধরে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছেন। আজ তাঁর ৭১ তম জন্মদিন। ১৯৫৫ সালে ৩০ মে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন পরেশ রাওয়াল। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই কলেজ জীবনে নাট্যচর্চা শুরু করেন তিনি। মুম্বইয়ের ভাইদাস অডিটোরিয়ামে নিয়মিত মঞ্চাভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতাকে কাজে লাগিয়েছিলেন। তবে অভিনয় জগতে প্রবেশের আগে তিনি ব্যাঙ্ক অফ বরোদায় চাকরি করতেন। পরে অভিনয়ের প্রতি ভালোবাসার টানেই স্থায়ী চাকরি ছেড়ে পুরোপুরি বিনোদন জগতে পা রাখেন।

আরও পড়ুন: সেঞ্চুরি হাতছাড়া হতেই বৈভবকে ‘ধমক’ দিলেন রিয়ান? ভাইরাল ভিডিও

১৯৮৪ সালে পরিচালক কেতন মেহতার ‘হোলি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন পরেশ। প্রথমদিকে তিনি মূলত খলনায়কের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। আশি ও নব্বইয়ের দশকে শতাধিক ছবিতে ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রতিপক্ষের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তবে সময়ের সঙ্গে নিজেকে বদলে ফেলেন এই অভিনেতা। ‘হেরা ফেরি’-তে বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্র তাঁকে এনে দেয় বিপুল জনপ্রিয়তা। এরপর ‘হাঙ্গামা’, ‘গরম মসালা’, ‘ভুলভুলাইয়া’, ‘ওয়েলকাম’সহ একাধিক ছবিতে তাঁর কমেডি অভিনয় দর্শকদের মন জয় করে।ব্যক্তিগত জীবনেও রয়েছে এক সুন্দর প্রেমের গল্প। প্রাক্তন মিস ইন্ডিয়া স্বরূপ সম্পতের সঙ্গে দীর্ঘ ১২ বছরের প্রেমের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাঁদের দুই পুত্র সন্তান রয়েছে।

অভিনেতা হিসেবে সাফল্যের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের ছাপ রেখেছেন পরেশ রাওয়াল। তাঁর জনপ্রিয় গুজরাটি নাটক ‘কিষাণ বনাম কানহাইয়া’ থেকেই অনুপ্রাণিত হয়ে তৈরি হয় সুপারহিট চলচ্চিত্র ‘ওএমজি – ওহ মাই গড!’, যার অন্যতম প্রযোজক ছিলেন তিনি নিজেই।অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ‘স্যার’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং ‘ওহ চোকরি’ ছবির জন্য বিশেষ জুরি পুরস্কার পান তিনি। এছাড়াও একাধিক ফিল্মফেয়ার ও অন্যান্য মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হয়েছেন। শুধু চলচ্চিত্র নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন পরেশ রাওয়াল। ২০১৪ সালে তিনি লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আজও নতুন প্রজন্মের কাছে তিনি সমান জনপ্রিয়। খলনায়ক থেকে কমেডিয়ান, চরিত্রাভিনেতা থেকে প্রযোজক- প্রতিটি ভূমিকায় নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন পরেশ রাওয়াল। তাঁর ৭১ তম জন্মদিনে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আরও অসংখ্য স্মরণীয় কাজের প্রত্যাশা করছেন তাঁর অনুরাগীরা।

অভিষেকের সেবাশ্রয়ে গিয়ে ভুল চিকিৎসা, হাত খোয়ালেন কৃতি

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর