ফের প্রেমে পড়েছেন পরীমণি! ফেসবুকে নতুন সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট

বেশ কিছুদিন ধরেই নতুন সম্পর্কের আভাস দিচ্ছিলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। অবশেষে নতুন প্রেমিকের ছবি সামনে আনলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেশ কিছুদিন ধরেই নতুন সম্পর্কের আভাস দিচ্ছিলেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। অবশেষে নতুন প্রেমিকের ছবি সামনে আনলেন অভিনেত্রী। যদিও অভিনেত্রী স্পষ্ট করে কিছুই বলেননি। কিন্তু তাঁর ছবিগুলির ক্যাপশনে খানিকটা ইঙ্গিত মিলল। অভিনেত্রী পরীমণি, বর্তমানে দুই সন্তানের মা। ছেলে পদ্মের পর একটি কন্যাসন্তানকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। তিনজনে মিলে বেশ সুখী আছেন তিনি। ২০২২ সালে অভিনেতা শরিফুল রাজকে বিবাহ করেছিলেন পরীমণি। বিয়ের আগে অবশ্য কয়েকদিন এর সম্পর্ক ছিল অভিনেত্রীর। এরপর গর্ভধারণ করতেই রাজকে সামাজিকভাবে বিয়ে করেন তিনি। যদিও পরীমণি পেশাগত জীবনের চাইতে ব্যাক্তিগত জীবনের জন্যে বেশি চর্চিত হন। শরিফুল রাজ ছিলেন অভিনেত্রীর পঞ্চম স্বামী।

যদিও বিয়ের কয়েক মাস তাঁরা সুখী ঘর-সংসার করলেও পরে শরিফুল রাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাঁকে ডিভোর্সের নোটিশ ধরান পরীমণি। মারধর, পরকীয়া-সহ একাধিক অভিযোগ তুলেছেন অভিনেত্রী রাজের বিরুদ্ধে। যদিও সম্পর্ক থাকাকালীন রাজের ফেসবুক প্রোফাইল থেকে কয়েকজন অভিনেত্রীর সঙ্গে রাজের অন্তরঙ্গের কিছু ভিডিও এবং ছবি ভাইরাল হয়ে গিয়েছিল। এরপরেই সম্পর্ক তলানিতে ঠেকে রাজ-পরীর। এক ছাদের তলায় তো দূর, ছেলে পদ্মের জন্মদিনও একাই করেন পরীমণি। এবং তাতে ১৪ লক্ষ টাকা খরচ করেন অভিনেত্রী। যাই হোক, এখনও রাজ ও পরী আইনী খাতা-কলমে ডিভোর্স পেয়েছেন কিনা, তা স্পষ্ট নয়! এর মধ্যেই কয়েকদিন আগেই অভিনেত্রী একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে অভিনেত্রীকে একজন রহস্যময় পুরুষের সঙ্গে গাড়ি থেকে একটি রিল বানাতে দেখা যায়। ছেলে পদ্ম বড় হতেই জোরকদমে কাজ শুরু করেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর নতুন সম্পর্কে জড়িয়েছেন নাকি, তা অনেকদিন ধরেই চর্চায় রয়েছে।

অবশেষে শুক্রবার (২ জানুয়ারি) একজন রহস্যময় পুরুষের সঙ্গে কয়েকটি ছবি অভিনেত্রী তাঁর অফিসিয়াল ফেসবুকে পোস্টালেন পরীমণি। এবং সেখানে তাঁর পোষ্যও ছিল! আর ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী লিখলেন, ‘আমাদের একসঙ্গে মিষ্টি লাগছে তো?’ সঙ্গে ভক্তদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছাও জানালেন নায়িকা। এরপরেই অভিনেত্রীর মন্তব্য বিভাগে কমেন্টের ধুম। তবে কি আবারও প্রেমে পড়লেন অভিনেত্রী? আবারও অনেকে অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছেন, ‘এটা কি আপনার ভাই’? তবে অভিনেত্রী সত্যিই নতুন প্রেমে পড়েছেন কিনা, তার উত্তর দেবে সময়!

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল