হবু স্ত্রী পরিণীতি চোপড়াকে নিয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন রাঘব

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দিনক্ষণ খোলসা হয়নি এখনও। কিন্তু আগামী অক্টোবরেই সাত পাঁকে বাঁধা পড়তে পারেন দু’জনে। আর জীবনের নয়া ইনিংস শুরুর আগে দেশের বিভিন্ন মন্দিরে ঢ়ুঁ মারছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। শনিবার দুজনে সোজা হাজির হলেন উজ্জয়নের বিখ্যাত মহাকাল মন্দিরে। মাথায় চন্দন, গলায় গোলাপের মালা পরে দুজনেই মহাকালের আরাধনা করেছেন। জীবনের নয়া ইনিংস যাতে সুখের হয় সেই কামনা নিয়েই মহাকালের আশীর্বাদ নিতে গিয়েছিলেন দুজনে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে মহাকাল মন্দির চত্বরে রাঘব-পরিণীতির ছবি।

এদিন সকালেই বাগদত্তা পরিণীতিকে নিয়ে দিল্লি থেকে উজ্জয়নে পৌঁছন রাঘব। বলিউড অভিনেত্রীর পরনে ছিল গোলাপি রঙের সিল্কের শাড়ি। আর আপ সাংসদের পরনে ছিল ধুতি ও লাল রঙের সঙ্গে দোপাট্টা। মন্দিরে পৌঁছে ভগবান মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করান দুজনে। তার পরে নন্দী পীঠে বসেও খানিকক্ষণ ধ্যান করেন। দেশের বহুল চর্চিত হবু সম্পতিকে দেখতে মন্দির চত্বরে ভিড় জমেছিল। অনেকেই রাঘব-পরিণীতির ছবি তোলেন।

উলেখ্য, গত ১৩ মে নয়াদিল্লির কাপুরথালায় হাতে গোনা কয়েকজন আত্মীয়স্বজন ও হাই প্রোফাইল অতিথিদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল রাঘব এবং পরিণীতির বাগদান অনুষ্ঠান। হাই প্রোফাইল অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আগামী অক্টোবরের শেষে কিংবা নভেম্বরের শুরুতেই পরিণয়সূত্রে আবদ্ধ হচ্ছেন দুজনে। রাজস্থানের উদয়পুরের উমেদ ভবনে বসতে চলেছে বিয়ের আসর। যদিও বিয়ের দিনক্ষণ এখনও খোলসা করেননি দুজনে।

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

ডায়রিয়ায় আক্রান্ত ছেলের বমি বৃদ্ধা মা’কে দিয়ে পরিষ্কার করালেন চিকি‍ৎসক, অমানবিক ছবি সরকারি হাসপাতালে

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক