চাঁদিফাটা গরমে শীতের পোশাক গায়ে পরিণীতি, গর্ভবতী নাকি রাঘব-ঘরণী?

যদিও সেলিব্রিটিদের প্রেগনেন্সি জল্পনা নতুন কথা নয়! এর আগেও পোশাকের ফাঁক দিয়ে অভিনেত্রীদের একটু বেলি ফ্যাট বোঝা গেলেই, রটে যায় যে, সে প্রেগনেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! চাঁদিফাটা গরমে পুরোদস্তুর গরম পোশাকে ঢাকা পরিণীতি? কিন্তু কেন? নামেই বসন্তকাল। মার্চ থেকেই দাপাচ্ছে সূর্যের প্রকট উত্তাপ। বাড়ির বাইরে ছাতা না নিয়ে গেলে মুশকিল, আর বাড়িতে ফিরে ফ্যান বা এসিতে নিজেকে ফেলে না দিলে শেষ! তবে সবে তো শুরু, এখনও বহুদিন পর বাকি! এপ্রিল-মে থেকেই মোটামুটি চাঁদিফাটা গরমের প্রকোপ শুরু হয়ে যাবে। তার মধ্যে বৃহস্পতিবার অভিনেত্রী পরিণীতিকে পুরোদস্তুর শীতের জ্যাকেট পরে মুম্বই বিমানবন্দরে দেখা গেল।

বিগত কয়েকদিন লন্ডনে ছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। আর সেখান থেকে ফিরেই এমন পোশাকের জন্যে ফের চর্চায় এলেন পরিণীতি চোপড়া। জল্পনা, কয়েক মাসের অন্তঃসত্ত্বা পরিণীতি, আর তা ঢাকতেই এমন পোশাক পরেছেন অভিনেত্রী। পাপারাজ্জিদের ক্যামেরায় না তাঁর প্রেগনেন্সির বিষয়টা ধরা পড়া যায়। যদিও সেলিব্রিটিদের প্রেগনেন্সি জল্পনা নতুন কথা নয়! এর আগেও পোশাকের ফাঁক দিয়ে অভিনেত্রীদের একটু বেলি ফ্যাট বোঝা গেলেই, রটে যায় যে, সে প্রেগনেন্ট। যদিও পরিণীতির প্রেগনেন্সির গুজব অনেকদিন আগেই রটেছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by ETimes (@etimes)

গতবছর ২৭ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল ফোর্টে তরুণ আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেন অভিনেত্রী। যার সঙ্গে কয়েকবছর ডেটিং করেছেন অভিনেত্রী। দেখতে দেখতে ৮ মাস হয়েও গেল তাঁদের বিয়ের বয়স! কিন্তু যদি তিনি অন্তঃসত্ত্বা হনও, তাহলে এত তাড়াহুড়ো কেন? আজ তিনি লন্ডন থেকে মুম্বই ফিরেছেন। এদিন তাঁর পরনে ছিল, একটি পাফার জ্যাকেট ও কালো ট্রাউজার। ভিডিওটি পাপারাজ্জিদের দ্বারা ক্যামেরাবন্দি করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই কেউ কেউ বলেছেন, অভিনেত্রী গর্ভবতী তাই সেটা লোকানোর ফন্দি। জ্যাকেটের তলায় বেবি বাম্প লোকাচ্ছেন তিনি। তাহলে শীঘ্রই মা হচ্ছেন অভিনেত্রী। কিন্তু এই বিষয় নিয়ে মুখ খোলেননি পরিণীতি চোপড়া। পরিণীতিকে শেষ দেখা গিয়েছিল, ইমতিয়াজ আলির ‘চামকিলা’-তে দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দেখা যাবে। ছবিটি পঞ্জাবের সর্বপ্রথম রকস্টার অমর সিং চমকিলা ও স্ত্রী অমরজিত এর জীবনের উপর ভিত্তি করে নির্মিত।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে