এবার থামল ‘কর্ণের রথ’, চিরঘুমে বাচিক শিল্পী পার্থ ঘোষ

বয়স হয়েছিল ৮৩ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কুন্তী’ অনেক আগেই কর্ণকে ছেড়ে চলে গিয়েছিলেন। এবার চলে গেলেন ‘কর্ণ’। শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ। বয়স হয়েছিল ৮৩ বছর।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বিশিষ্ট এই বাচিক শিল্পী। ভর্তি ছিলেন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। গলায় অস্ত্রোপচার করতে হয়েছিল। শনিবার ভোরে শেষ হল লড়াই। ঘড়িতে তখন ৭টা ৩৫মি। পার্থ ঘোষের প্রয়াণে শিল্পমহলে শোকের ছায়া।

আকাশবাণীর রেডিও উপস্থাপক হিসেবে পেশা জীবন শুরু দম্পতির। কণ্ঠ মাধুর্যের দৌলতে খুব অল্প সময়ের মধ্যে দম্পতি আবৃত্তির জগতে বিশেষ স্থান দখল করে নেন। এককভাবে পার্থ ঘোষের গলায় ‘শেষ বসন্ত’ সকলের নজর কেড়ে নেয়। আর পার্থ ঘোষ ও গৌরি ঘোষের যুগলবন্দীতে কর্ণকুন্তী সংবাদ বিপুল জনপ্রিয়তা অর্জন করে। দুই শিল্পী আবৃত্তি পাঠ করতে যেখানেই যেতেন শ্রোতারা আব্দার করতেন কর্ণ-কুন্তী শোনার। আর তাদের দাবি পূরণ করতে কুণ্ঠা বোধ করতেন না পার্থ ঘোষ-গৌরী ঘোষ জুটি। কর্ণ-কুন্তী সংবাদের পাশাপাশি জনপ্রিয় হয়েছিল ‘দেবতার গ্রাস’,‘বিদায়‘। পাশাপাশি জায়া গৌরী ঘোষের সঙ্গে বেশ কিছু শ্রুতিনাটক স্মরণে রাখার মতো। সেই সব শ্রুতি নাটকের মধ্যে উল্লেখযোগ্য, ‘প্রেম‘,‘জীবন বৃত্তান্ত‘,‘স্বর্গ থেকে নীলপাখি‘।

পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, হাসপাতাল থেকে তাঁর মরদেহ দমদমের এসপি মুখার্জি রোডের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নিমতলা মহাশ্মশানে।

আরও পড়ুন কানের মঞ্চে সত্যজিতের প্রতিদ্বন্দ্বী, ধ্রুপদ বিভাগে

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫