‘আবার হিন্দু হয়ে যান, তাহলে বলিউডে কাজ পাবেন’, এবার রহমানকে বিঁধলেন অনুপ জালোটা

যেখানে তিনি রহমানকে হিন্দু ধর্মে পুনরায় ধর্মান্তরিত হতে বলেছেন। ভিডিও তে অনুপ বলেছেন, “সঙ্গীত পরিচালক এআর রহমান মূলত একজন হিন্দু ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বলিউডে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। তিনি জানিয়েছিলেন, গত ৮ বছর ধরে তিনি বলিউডে অনেক কাজ হারিয়েছেন। তার জন্যে তিনি বলিউডে র অন্দরে থাকা কুসংস্কার এবং ধর্মীয় বিভাজনকে দায়ী করেছিলেন। গত ৮ বছরে ক্ষমতা বদলের পর থেকে বলিউডে আর কাজ পাচ্ছেন না তিনি, মুসলিম বলেই তাঁকে অবজ্ঞা করা হচ্ছে।

কারণ ক্ষমতা এখন তাঁদের হাতেই রয়েছে। অর্থাৎ নাম না করে রহমান সোজা আঙুল তুলেছেন বিজেপি সরকারের উপর। যাঁরা নিয়ে হিন্দুধর্ম নিয়ে সারাক্ষন চেল্লাচ্ছেন। তাঁরাই মুসলিমের কাজ পাওয়া নিয়ে বাধার চেষ্টা করছেন। বলিউডও বিজেপি ঘেঁষা। তবে রহমানের এই মন্তব্য অনেকের পছন্দ হয়নি। তাঁর মন্তব্যের বিরোধিতা করেছেন গীতিকার জাভেদ আখতার থেকে গায়ক শান্তনু মুখোপাধ্যায় ওরফে শান-সহ অনেকে।সোশ্যাল মিডিয়াতেও প্রচুর নিন্দার শিকার হয়েছেন তিনি।

 

এবার রহমান বিতর্কে মুখ খুললেন ভজন গায়ক অনুপ জালোটা। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি রহমানকে হিন্দু ধর্মে পুনরায় ধর্মান্তরিত হতে বলেছেন। ভিডিও তে অনুপ বলেছেন, “সঙ্গীত পরিচালক এআর রহমান মূলত একজন হিন্দু ছিলেন। তারপরে তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়ে অনেক কাজ করেছেন, খ্যাতি অর্জন করেছেন এবং মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন। কিন্তু তিনি যদি বিশ্বাস করেন যে মুসলিম হওয়া তাকে চলচ্চিত্রে কাজ করতে বাধা দেয়, তাহলে তার আবার হিন্দু হওয়া উচিত। হিন্দু হয়ে, হয়তো তিনি আবারও কাজ পেতে শুরু করবেন। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন। তাই আমার পরামর্শ হল তাঁকে হিন্দু হওয়া উচিত। তারপরে তিনি আবার চলচ্চিত্র পান কিনা সেটাই দেখার চেষ্টা করুন।” রহমানের সাক্ষাৎকার নিয়ে বিতর্কের পর মুখ খুলেছেন সুরকার। তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর মন্তব্যে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। ভারত তার ‘অনুপ্রেরণা’, ‘শিক্ষক’ এবং ‘গৃহ’। ভারতীয় হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। ধর্মের উপর আঘাত করা নিয়ে তাঁর কোনও উদ্দেশ্য ছিল না।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা