টিজারের পর এবার ‘ফোন ভূত’-এর মুক্তির দিন ঘোষণা, কবে দেখতে পাবেন এই ছবি জানুন

সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরের সঙ্গে ক্যাটরিনার আগামী ছবি 'ফোন ভূত'-এর টিজার রিলিজ হওয়ার পর এবার ঘোষণা করা হল ছবি মুক্তির দিন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিসেম্বরেই রিয়েল লাইফে ভিকি কৌশলের সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাটরিনা। বিয়ের পর নতুন চঘবির কথা ঘোষণাও করেছিলেন অভিনেত্রী। কিন্তু বিয়ের পর থেকে কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছিলেন তিনি। কিন্তু এবার কাজে ফেরার বিষয়টি তাঁর পাকাপাকিভাবে প্রকাশ পেল। সোমবার সিদ্ধান্ত চতুর্বেদী ও ইশান খট্টরের সঙ্গে ক্যাটরিনার আগামী ছবি ‘ফোন ভূত’-এর টিজার রিলিজ হওয়ার পর এবার ঘোষণা করা হল ছবি মুক্তির দিন। 

মির্জাপুর খ্যাত পরিচালক গুরমিত সিংয়ের পরিচালনায় ও ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানির প্রযোজনায় চলতি বছরের ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি। বিশেষ এক চরিত্রে দেখা যাবে জ্যাকি শ্রফকে। ২০২০ সালেই শেষ হয়েছিল এই ছবির শুটিং। কিন্তু অতিমারির জেরে আটকে গিয়েছিল ছবি মুক্তি। অবশেষে নানা টালবাহানার পর মুক্তি পেতে চলেছে এই ছবি। ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে। এরপর ‘ফোন ভূত’ ছাড়াও ক্যাটরিনাকে দেখা যাবে ‘টাইগার ৩’, ‘জি লে জারা’, ‘মেরি ক্রিসমাস’ ইত্যাদি ছবিতে। 

ইতিমধ্যেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই ছবির পোস্টারটি শেয়ার করে নিয়েছেন ক্যাট। সেখানে কমেন্ট করেছেন ভিকি । শুধু তাই নয় পোস্টার শেয়ার জকরে নিয়েছেন ইশান খট্টরও। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টারটি শেয়ার করেছেন এবং তাঁর চরিত্রের নামও প্রকাশ করেছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম গুল্লু।  তিনি লিখেছেন, “#ফোনভূতের দুনিয়ায় আপনাকে স্বাগত! আপনার কাছাকাছি সিনেমাহলে ৭ অক্টোবর ২০২২-এ আসছে! এখনও পর্যন্ত আমার সবচেয়ে অদ্ভুত চরিত্রের সাথে দেখা করুন।” ইন্সটাগ্রামে ছবি সংক্রান্ত একটি বিশেষ পোস্ট করেছেন সিদ্ধান্ত চতুর্বেদী। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনা কাইফ এবং ইশান খট্টরের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন। পোস্টটির ক্যাপশন লিখেছেন “Mere phone bhooties,” সঙ্গে একটি ভূত ইমোটিকন। 

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকা বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!