শারীরিক অবস্থার সামান্য উন্নতি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ গত মঙ্গলবার থেকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর পরিবার ও ভালোবাসার মানুষ সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। পাশপাশি অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করে চলেছেন তাঁর অসংখ্য অনুরাগী থেকে শুরু করে গোটা টলিউড। ঐন্দ্রিলার জন্য প্রার্থনায় শামিল হয়েছেন অভিনেত্রীর স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তাঁর প্রতিবেশীরাও। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন সকলেই। শনিবার অভিনেত্রীর ট্রাকিওস্টোমি করা হয় এরপর রবিবারও জ্ঞ্যান ফেরেনি অভিনেত্রীর। সোমবার ভেন্টিলেশনের সিপ্যাপ মোডে রাখা হয়েছে অভিনেত্রীকে। তাঁর শরীরে সংক্রমণের মাত্রাও অনেকটা কমেছে বলে জানা গিয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, সোমবার ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তাঁর শরীরের সংক্রমণের মাত্রা অনেকটা কমেছে। পাশপাশি ঐন্দ্রিলার শরীরে রক্তচাপ, স্যাচুরেশন এবং অক্সিজেনের মাত্রাও এখন স্বাভাবিক। ঐন্দ্রিলার শরীরে জ্বর নেই। তাঁকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। তবে অভিনেত্রীর স্নায়ুর সমস্যা এখনও রয়েছে। তাঁকে ভেন্টিলেশনের সিপ্যাপ মোডে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনও বিপদমুক্ত নন।

উল্লেখ্য মঙ্গলবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে যায়। চিকিৎসকরা মঙ্গলবার রাতেই তাঁর মাথায় অস্ত্রপচার করেন। অস্ত্রপচারের পর চিকিৎসকরা জানিয়েছিলেন কোমায় আছেন অভিনেত্রী। ৪৮ ঘন্টা না কাটলে কিছু বলা সম্ভব নয়। এরপর বুধবার রাতে আসার আলো দেখান চিকিৎসকরা। জানা যায়, অভিনেত্রীর শরীরের বাম দিক চিকিৎসায় সাড়া দিচ্ছে। তবে তাঁর শরীরের ডান দিকে কোনও সাড় নেই। পরে শুক্রবার রাতে অভিনেত্রী তাঁর বাম চোখ খোলার চেষ্টা করেছেন এবং বাম কাঁধ সামান্য নাড়িয়েছেন বলে জানা যায়। এরপর শনিবার অভিনেত্রীর ট্রাকিওস্টোমি করা হয়। ঐন্দ্রিলাকে ধীরে ধীরে ভেন্টিলেশন থেকে বের করে আনার পদ্ধতি হিসেবেই তাঁর ট্রাকিওস্টোমি করা হয়। এরপর রবিবার থেকে অভিনেত্রীর ভেন্টিলেশনের মাত্রা কমিয়ে আনা শুরু করেন চিকিৎসকরা।

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর