শীঘ্রই বিয়ের পিঁড়িতে পূজা হেগড়ে, ভাইরাল তাঁর ব্রাইডাল লুক

তবে এবার তাঁকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখে সবাই বলতে শুরু করেছেন যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। বর্তমানে শাহিদ কাপুরের বিপরীতে দেবা সিনেমার শুটিংয়ের ব্যস্ত রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূজা হেগড়ে, দক্ষিণী ইন্ডাস্ট্রির একজন বিশিষ্ট অভিনেত্রী। যদিও এখন তাঁর সীমানা শুধু দক্ষিণী ইন্ডাস্ট্রিতে আটকে নেই, বলিউডেও অভিনেত্রীর বিস্তার ঘটেছে। ইতিমধ্যেই সলমান, হৃতিক, অক্ষয় কুমার এবং রণবীর সিংয়ের সঙ্গেও ছবি করে ফেলেছেন অভিনেত্রী। হিন্দিতেও তাঁর অভিনয় চমৎকার। যাই হোক, আজকে তাঁকে নিয়ে কথা বলার কিছু কারণ তো রয়েইছে। বলিউডে এখন খুশির মরসুম। সাত পাকে বাঁধা পড়েছেন একের পর তারকা জুটি। যেমন, আগামী ২১ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের আরেক মিষ্টি জুটি রকুল প্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। ইতিমধ্যেই তাঁদের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অতিথিরাও আস্তে আস্তে গোয়ায় যেতে চলেছেন।

হ্যাঁ, গোয়ায় একটি বিলাসবহুল হোটেলে বিয়ে করতে চলেছেন রকুল এবং জ্যাকি। তাঁদের বিয়ের উদ্দেশ্যে সকাল সকাল গোয়া চলে গিয়েছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। যাই হোক, এই বিয়ের মরসুমেই গুজব উঠেছে যে, এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পূজা হেগড়ে। সম্প্রতি সামাজিক মিডিয়াতে ভাইরাল হওয়া তাঁর একটি অত্যাশ্চর্য ব্রাইডাল লুকের ফটোগুলির মাধ্যমেই গুঞ্জন উঠেছে। সেখানে অভিনেত্রীকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখা গিয়েছে। সেখানে তিনি শাড়ির প্রতি তার ভালবাসার কথা শেয়ার করেছেন। যদিও পূজা অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য পরিচিত, প্রায়শই তিনি তার বিভিন্ন সাজসজ্জার জন্য প্রশংসা পান। তবে এবার তাঁকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে দেখে সবাই বলতে শুরু করেছেন যে, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। বর্তমানে শাহিদ কাপুরের বিপরীতে দেবা সিনেমার শুটিংয়ের ব্যস্ত রয়েছেন।পূজা হেগডে একটি হলুদ শাড়িতে সেজেছেন, সঙ্গে একটি ম্যাচিং হলুদ ব্লাউজ, সবুজ পান্না অলঙ্কারগুলি পড়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

যেটি সাধারণত নববধূরা পরে থাকেন। ঐতিহ্যবাহী ভারতীয় দাম্পত্য পোশাকের সারমর্মকে আলিঙ্গন করে, পূজা উভয় হাতে রূপোর চুড়ি এবং দুটি জটিল ডিজাইনের নেকলেস দিয়ে নিজেকে সজ্জিত করেছেন। তার চুল, একটি ছোট পনিটেলে স্টাইল করা, তাজা ফুল দিয়ে অলঙ্কৃত ছিল। ক্যাপশনে তিনি তাঁর চেহারাকে ‘ম্যাঙ্গালোরিয়ান’ হিসাবে বর্ণনা করেছেন। ছবিগুলি ভাইরাল হতেই অনেকেই তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন।একজন ব্যবহারকারী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এই বলে যে, “আপনি কখনই ম্যাঙ্গালোরিয়ান সংস্কৃতি প্রদর্শনের সুযোগ হাতছাড়া করবেন না, সত্যিই আশ্চর্যজনক।”

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?