‘পারভীন বাবির দেহ দাহ করার কেউ ছিল না, শেষ সময় পাশে দাঁড়ান আমার বাবা’, বিস্ফোরক পূজা

সম্প্রতি পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে তথা অভিনেত্রী আলিয়া ভাটের দিদি পূজা ভাট একটি সাক্ষাৎকারে পারভিন বাবির জীবনের অজানা তথ্য সামনে এনেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পারভীন বাবি, ৭০-৮০ দশকের বলিউডের প্রখ্যাত অভিনেত্রী ছিলেন। ‘দিওয়ার’, ‘শান’, ‘নামাক হালাল’, ‘অমর আকবর অ্যান্টনি’-র মতো একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন কুড়িয়েছেন। অমিতাভ বচ্চনের সঙ্গেও জুটি বেঁধেছেন। খুব অল্প বয়সেই পৃথিবী ছাড়তে হয়েছে অভিনেত্রীকে। জানা যায়, কেরিয়ারের শীর্ষে থাকা সত্ত্বেও হঠাৎ করেই তাঁর জীবনে অন্ধকার নেমে এসেছিল। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর ২০০৫ সালে মারা যান তিনি। সম্প্রতি পরিচালক মহেশ ভাটের বড় মেয়ে তথা অভিনেত্রী আলিয়া ভাটের দিদি পূজা ভাট একটি সাক্ষাৎকারে পারভীন বাবির জীবনের অজানা তথ্য সামনে এনেছেন।

তিনি জানিয়েছেন, ‘শেষের দিকে পারভীন বাবির জীবন বেশ দুঃখজনক হয়ে উঠেছিল। আমি ছোটবেলায় বাবা মহেশ ভাটের সঙ্গে পারভিন বাবির বাড়িতে যেতাম। খুবই সুন্দরী ছিলেন পারভিন। আমাকে খুবই ভালবাসতেন। তাঁর দেওয়া অনেক পারফিউম এখনও আমার কাছে রয়েছে। আমি ভুলব না তাঁর অবদান।’ এরপর পারভীন বাবির মর্মান্তিক শেষ দিনগুলি সম্পর্কে পূজা বলেন, ‘পারভীনের শেষ জীবন খুবই মর্মান্তিক ছিল। গত কয়েক বছরে তাঁর জীবন দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছিল। যার ফলে তিনি মানসিক ও শারীরিকভাবে ভাল ছিলেন না।’

আসলে পারভীন বাবি মৃত্যুর কিছু বছর আগে একটি দীর্ঘ সাক্ষাৎকারে বলিউডকে নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন। সেখানে তিনি মেগাস্টার অমিতাভ বচ্চনকে নিয়েও একাধিক বিস্ফোরক অভিযোগ করেছিলেন। তিনি জানিয়ে ছিলেন, অমিতাভ বচ্চন তাঁকে মেরে ফেলতে চেয়েছিল। ফিল্ম ইন্ডাস্ট্রির কারণে তিনি পাগল হয়ে গিয়েছিলেন। এই নিয়ে একাধিক খবরও ছেপেছিল। এরপরেই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী এক হয়ে গিয়েছিলেন। এমনকি তাঁর মৃত্যুর সময় কেউ তাঁর পাশে দাঁড়ায়নি। পূজা এই বিষয়ে বলেছেন, পারভীন বাবির শেষ মুহূর্তে যখন কেউ তাঁর পাশে দাঁড়ায়নি, তখন তাঁর বাবা মহেশ ভাট এগিয়ে গিয়েছিলেন। তাঁর মরদেহ দাহ করার কেউ ছিল না। মহেশ ভাট তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি সম্মান জানিয়ে হাসপাতাল থেকে তাঁর মরদেহ নিয়ে গিয়ে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছিলেন।

বন্ধ ঘর থেকে উদ্ধার দুই বৃদ্ধার দেহ! কাজে এসে যা দেখলেন পরিচারিকা…

আলফানসো না কেশর? গরমের সেরা ম্যাঙ্গো রেসিপির জন্য কোন আম বেছে নেবেন?

স্যান্ডো গেঞ্জি পরিয়ে ও কোমরে দড়ি বেঁধে তণমূল নেতা বনিকে রাস্তায় হাঁটাল পুলিশ

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ ৫

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইসরাফিল

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে