গুরুতর অসুস্থ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরত ফারিয়া

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ঢালিউডে একের পর এক খারাপ খবর। দিন দুয়েক আগে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল মাত্র ৫৫ বছর বয়সে মারা যান, যে শোকে এখনও বিহ্বল ঢালিউড ইন্ডাস্ট্রি। শোনা গিয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশে জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ ছবিটি মুক্তি পাচ্ছে। সেখানেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ। আর গত বুধবার ঢাকার একটি মাল্টিপ্লেক্সে ছবির প্রিমিয়ারের আয়োজন করা করা হয়েছিল। সেখানে যোগ দিতেই নিজেই গাড়ি চালিয়ে রওনা হন রুবেল।

কিন্তু শপিং মলের পার্কিং লটে গাড়ি পার্ক করার সময় অসুস্থ বোধ করলে হাঁটতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। চোট পান মাথায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরত ফারিয়া। ঢালিউডের পাশাপাশি টলিউডেরও প্রথম সারির অভিনেত্রী তিনি, একাধিক সুপারস্টারের সঙ্গে অন-স্ক্রিনে রোমান্স করেছেন অভিনেত্রী।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন চিকিৎসাধীন নায়িকা। খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর মা পারভিন আক্তার। মেয়ের অসুস্থতা নিয়ে মা পারভিন আক্তার একটি বেসরকারি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ফারিয়া গত কয়েকদিন ধরেই গ্যাস্ট্রিকজনিত সমস্যায় ভুগছিলেন। কোনোকিছু খেতে চাচ্ছিলেন না, খুব মাথা ব্যাথা করছিল তাঁর।

গতকাল বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে তাঁর। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে গেলে অনেকক্ষণ সেন্সলেস ছিলেন তিনি। এরপরে তাৎক্ষণিক ফারিয়াকে ঢাকার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সবার শুভকামনায় ফারিয়া এখন একটু সুস্থ। জ্ঞান ফিরেছে, কথাও বলছে। আজকে রাতটা হাসপাতালে থাকতে হবে। চিকিৎসক সকালে ফারিয়ার রক্ত পরীক্ষা করলেই বিস্তারিত জানা যাবে।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি