লোকসভা নির্বাচনের ছোবল! পিছিয়ে গেল প্রভাস-দীপিকার ছবির মুক্তির দিনক্ষণ

আগামী ৯ মে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের তারিখ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার প্রভাস ভক্তদের জন্যে আবার খারাপ খবর। আসন্ন লোকসভা নির্বাচনের জন্যে পিছিয়ে যাচ্ছে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘কল্কি 2898 খ্রিস্টাব্দ’-এর মুক্তির তারিখ। গতবছর ছবিটির রিলিজের কথা থাকলেও এখনও ছবিটির মুক্তি আটকে রয়েছে। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, মেগাস্টার অমিতাভ বচ্চন এবং কমল হাসানও। শোনা গিয়েছে, ছবিটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন কমল হাসান। আর এই প্রথম পর্দায় প্রভাসের নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোন কে। যদিও তিনি বর্তমানে তিনি প্রেগনেন্ট, তাই আদেউ ছবির প্রচারে নায়িকাকে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ঠ ধোঁয়াশা রয়েছে।

ছবিটি নিঃসন্দেহে ২০২৪ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এই বছরের শুরুর দিকে, ছবিটির নির্মাতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করেছিলেন যে, আগামী ৯ মে বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের তারিখ। সম্প্রতি, ভারতীয় নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের তারিখগুলি ঘোষণা করেছে। ৭ দফায় ভোট হবে। আর আগামী ১৯ এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত চলবে লোকসভা নির্বাচন। যার ফলাফল প্রকাশিত হবে ৪ জুন৷ আর নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, ১৩ মে তেলেগু রাজ্যেগুলিতে ভোট হবে। তাই অনেকের অনুমান, নির্মাতারা লোকসভা নির্বাচনের সঙ্গে সংঘর্ষ এড়াতে ছবিটির মুক্তি স্থগিত করতে পারেন। যদিও নির্মাতারা এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ করেননি। যদিও ইতিমধ্যেই বিষয়টি ভক্তরা স্পষ্ট করে দিয়েছে।

উল্লেখ্য, কল্কি 2898 খ্রিস্টাব্দ নাগ অশ্বিনের চতুর্থ পরিচালিত ছবি। এবং প্রভাসের সঙ্গে তাঁর প্রথম সহযোগিতা। এই ছবিতে দীপিকা পাড়ুকোন , কমল হাসান, অমিতাভ বচ্চন, দিশা পাটানি বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগেই ইউরোপে শুটিং সেরে এলেন প্রভাস এবং দিশা পাটানি। নাগ অশ্বিন সম্প্রতি একটি সাক্ষাত্কারে প্রকাশ করেছেন যে, কল্কি 2898 খ্রিস্টাব্দ ৬০০০ বছরে নিয়ে যাবে দর্শকদের। যা 3102 সালে মহাভারত থেকে শুরু হয় এবং শিরোনামে প্রস্তাবিত হিসাবে 2898 খ্রিস্টাব্দ পর্যন্ত এগিয়ে যায়। আর ছবিতে প্রভাসের চরিত্রের নাম ভৈরব রাখা হয়েছে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের