কাবুলিওয়ালার থেকেও এগিয়ে প্রধান, ৫ দিনে দেবের ছবি ঘরে তুলল দেড় কোটি

রবি ঠাকুরের গল্প অবলম্বনে এই সিনেমা দেখা নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের বছরে দু দুটো অ্যাকশন ছবি পাঠান আর জওয়ান দিয়ে ১০০০ কোটির উপর ঘরে তুলেছেন কিং খান। কিন্তু সেই হিসেবে ধারেকাছে নেই ডাঙ্কি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়দিনে বড় টক্কর। বড়দিনের আগেই মুক্তি পেয়েছিল শাহরুখের ডানকি এবং প্রভাসের সালার। দুই সুপারস্টারের ছবি মুক্তি পাওয়ার ফলে বাংলার নির্মাতাদের ভয়ে ছিলেন বৈকি! কারণ হিন্দি সিনেমা বেশি প্রেক্ষাগৃহগুলিকে আকৃষ্ট করে, তাই স্বাভাবিকভাবেই বাংলা সিনেমা কম হল পাবে। বড়দিনের আগেই মুক্তি পেয়েছে দেবের প্রধান এবং মিঠুন চক্রবর্তীর কাবুলিওয়ালা। দুটি ছবি নিয়েই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। তবে কলকাতার বেশিরভাগ হল দখলে রেখেছে শাহরুখ খানের ডাঙ্কি আর দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। কিন্তু এসবের মাঝেই বাংলায় ভালো ব্যবসা করছে মিঠুন আর দেবের সিনেমা।

তবে ডাঙ্কি আর সালার আসায় হল দখলে অনেকটা পিছিয়ে প্রধান আর কাবুলিওয়ালা। তবে দুটি সিনেমাই মন জয় করে নিয়েছে সিনেপ্রেমী বাঙালির। একাধিক রিপোর্ট বলছে, কাবুলিওয়ালা ৫ দিনে ১ কোটির কাছাকাছি ব্যবসা করেছে। প্রধানের টিম ইতিমধ্যেই দেড় কোটি টাকা ঘরে তুলেছে। যা নিঃসন্দেহে প্রমাণ করে যেতে, বাংলা ছবি হিসেবে নেহাত ফেলনা নয়। সঙ্গে প্রধানকে নিয়ে দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের থেকে আসা পজিটিভ রিভিউ প্রধানের জয় বয়ে এনেছে। আর এর আরও আরেকটা বড় কারণ নিসন্দেহে শাহরুখের ডাঙ্কি সেভাবে ছাপ ফেলতে পারছে না দর্শক মনে। তাই শাহরুখের থেকে দেবের ছবির দেখছেন মানুষ। পিছিয়ে নেই কাবুলিওয়ালাও।

রবি ঠাকুরের গল্প অবলম্বনে এই সিনেমা দেখা নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শাহরুখের বছরে দু দুটো অ্যাকশন ছবি পাঠান আর জওয়ান দিয়ে ১০০০ কোটির উপর ঘরে তুলেছেন কিং খান। কিন্তু সেই হিসেবে ধারেকাছে নেই ডাঙ্কি।

টলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান