আবির নেই, ভাং নেই! বাড়িতে বসেই বেরঙিন হোলি কাটছে গর্ভবতী কিয়ারার

জানা গিয়েছে, গর্ভাবস্থার কারণে একাধিক প্রজেক্ট থেকে বাদ পড়েছেন কিয়ারা। 'ডন 3'-এ রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধছেন না অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই মা হওয়ার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডভানি। শীঘ্রই বাবা হতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্রা। ২০২৩ সালে রাজস্থানের এক বিলাসবহুল ফোর্টে সাতপাকে বাঁধা পড়েছিলেন কিয়ারা আডভানি এবং সিদ্ধার্থ মলহোত্রা। তাঁদের বিয়ে রূপকথার থেকে কোনও অংশে কম ছিল না। যাই হোক, সম্প্রতি বাচ্চার দুটি মোজার ছবি শেয়ার করে সিদ্ধার্থ-কিয়ারা ঘোষনা করেন, তাঁদের জীবনের সেরা উপহার শীঘ্রই আসছে। বিয়ের ২ বছরের মধ্যেই সুখবর দিয়ে ভক্তদেরও অবাক করেছেন তারকা দম্পতি। জানা গিয়েছে, গর্ভাবস্থার কারণে একাধিক প্রজেক্ট থেকে বাদ পড়েছেন কিয়ারা। ‘ডন 3’-এ রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধছেন না অভিনেত্রী।

গর্ভাবস্থার জন্যে রঙহীন হোলি কাটছে নায়িকার। তবে এ বছর তিনি বিশেষভাবে হোলি কাটাচ্ছেন। একটি পোস্টের মাধ্যমে তা তুলে ধরলেন কিয়ারা। তিনি তাঁর ইন্সটা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, প্যানকেক, বাদাম এবং স্ট্রবেরী। ছবিটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, হ্যাপি হোলি। বোঝাই যাচ্ছে, গর্ভাবস্থার কারণে অভিনেত্রী বাড়িতে বসেই হোলি কাটাচ্ছেন। কোনও সেলিব্রেশন করছেন না তিনি।

মুখরোচক খাবার খেয়ে তাঁর হোলি কাটছে। তবে গর্ভাবস্থার ঘোষণার পর একাধিকবার প্রকাশ্যে হাজির হয়েছেন কিয়ারা আডভানি। কখনও তাঁকে তাঁর স্বামীর সঙ্গেও দেখা গিয়েছে। তবে তাঁর পোশাকের ফাঁকে কোনও বেবি বাম্প দেখা যায়নি। অনুমান, অভিনেত্রী ১-২ মাসের গর্ভবতী। আবার অনেকে জানিয়েছেন, অভিনেত্রী মা হওয়ার জন্যে সারোগেসি পদ্ধতির সাহায্য নিতে পারেন। যাই হোক, অভিনেত্রী তাঁর সকল ভক্তদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন, ভক্তরাও তাঁকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। কাজের ক্ষেত্রে কিয়ারা কে শেষবার রামচরণের সঙ্গে ‘গেম চেঞ্জার’-এ দেখা গিয়েছিল। তাঁকে শীঘ্রই ওয়ার ২-তে দেখা যাবে।

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

সোনাঝুরির এক বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালিয়ে টুলুর তিন ঘনিষ্ঠকে আটক করল পুলিশ

বহিরাগতদের এনে পঞ্চায়েতে আস্থা ভোটে অশান্তির চেষ্টা তৃণমূলের, অভিযোগ বিজেপির

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা