আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মা অন্ত প্রাণ ছেলে! স্মিতা পাতিলের কানের দুল দিয়ে তৈরি প্রতীক বব্বরের স্ত্রী মঙ্গলসূত্র

নিজস্ব প্রতিনিধি: প্রেম দিবসে দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন প্রতীক বব্বর। মা স্মিতা পাতিলের বাড়িতেই বাঙালি প্রেমিকা প্রিয়া বন্দোপাধ্যায়ের সঙ্গে বিবাহ সেরেছেন প্রতীক। যদিও বলিউড অভিনেতার এটা দ্বিতীয় বিবাহ। যাই হোক, প্রথম বিবাহ মাত্র কয়েক মাস টিকেছিল রাজ বব্বর এবং স্মিতা পাতিলের ছেলের। খুব অল্প বয়সেই মারা গিয়েছেন আশি দশকের বলিউডের প্রখ্যাত অভিনেত্রী স্মিতা পাতিল। শোনা যায়, প্রতীক বব্বরের জন্মের সময়েই মারা গিয়েছেন স্মিতা। তাই মাকে দেখতে পাননি প্রতীক। কিন্তু মা অন্ত প্রাণ অভিনেতা। যদিও স্মিতা পাতিল লাজ বব্বরের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

তাঁর প্রথম স্ত্রী নাদিরা জাহির। সেই ঘরেও রাজ বব্বরের সন্তান রয়েছে। যাই হোক, প্রতীক বব্বর তাঁর বিয়েতে তাঁর বাবা সৎ মা, ভাই-বোন কাউকে নিমন্ত্রণ করেননি বলে অভিযোগ তুলেছিলেন প্রতীকের সৎ ভাই আর্য বব্বর। কিন্তু এই বিতর্কের বিষয়ে এখনও মুখ খোলেননি প্রতীক। ১৪ ফেব্রুয়ারি মা স্মিতা পাতিলের মুম্বইয়ের বাড়িতে বিবাহ সারেন প্রতীক-প্রিয়া। মায়ের জন্মদিন থেকে মৃত্যু বার্ষিকী সবটাই অক্ষরে অক্ষরে পালন করেন প্রতীক। এমনকী নিজের নামের পাশেও মায়ের পদবী যোগ করেছেন অভিনেতা। ৪০ জন ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিবাহ সারেন তাঁরা।

এমনকী প্রিয়ার মঙ্গলসূত্রের সঙ্গেও তাঁর শাশুড়ি স্মিতা পাতিলের বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ স্মিতার কানের দুল দিয়ে তৈরি হয়েছে প্রিয়ার মঙ্গলসূত্র, প্রতীকের জন্মের পরে সেই কানের দুলের একটি গয়না প্রতীকূল গলায় থাকতো সবসময়, প্রতীক এটিকে তাঁর প্রেমিকার মঙ্গলসূত্রে রূপান্তরিত করেছিলেন। প্রতীক ও প্রিয়ার বিয়ের উৎসব শুরু হয় ১২ ফেব্রুয়ারি গ্র্যান্ড হায়াতে প্রিয়ার মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে। এই দম্পতি তাঁদের অন্তরঙ্গ বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, “আমি তোমাকে জীবনের প্রতিটি মুহূর্তে বিয়ে করব #priyaKAprateik।” প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক থাকার পর ২০২৩ সালের নভেম্বরে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছিল। আর বাগদানের ২ বছর পর সামাজিকভাবে বিবাহ সারলেন প্রতীক-প্রিয়া।

Published by:

Share Link:

More Releted News:

১০ লক্ষ টাকার বিলাসবহুল রিসোর্টে মেয়েকে নিয়ে ছুটি কাটালেন কিয়ারা-সিদ্ধার্থ, ভাইরাল ছবি

‘রাজা শিবাজি’ দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে, স্মৃতিচারণ রীতেশ দেশমুখের

দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

কোটি টাকার বাংলোয় প্রিয় জায়গা ঘুরে দেখালেন টুইঙ্কল! ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটদুনিয়া

‘ব্যর্থতা শেষ কথা নয়’, ছেলে জুনায়েদ খানের পাশে বাবা আমির খান

এক সময়ে ঋণের দায়ে জর্জরিত ছিলেন, এখন করণভীরের সম্পত্তি টেক্কা দেবে শাহরুখকেও!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ