‘তবে কী তোমার সন্তানরা ISIS-তে যোগ দেবে?’, মুসলিমকে বিয়ে করে তীব্র কটাক্ষের শিকার প্রিয়ামণি

আমাদের উপর লাভ জিহাদের অভিযোগ আনা হয়েছিল। তবে এই ঘৃণ্যতা চরম পর্যায়ে উঠেছিল, যখন রটানো হয়েছিল যে, আমাদের সন্তন হলে, তাঁরাও ISIS-তে যোগ দেবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: হিন্দু হয়েও মুসলিমকে বিয়ে করেছেন, বিনোদন ইন্ডাস্ট্রিতে এমন উদাহরণ রয়েছে প্রচুর। এই নিয়ে বহুবার অনেক কটাক্ষের সম্মুখীনও হয়েছেন তারকা রা। কিন্তু সকল সমালোচনাকে উপেক্ষা করে চুটিয়ে সংসার করছেন এমনও অনেক উদাহরণ রয়েছে। তেমনি একটি উদাহরণ হল, দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী প্রিয়ামণি। যাঁকে শেষবার শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিতে দেখা গিয়েছিল। ২০১৭ সালে প্রখ্যাত পরিচালক মুস্তফা রাজের সঙ্গে আন্তঃধর্মীয় বিবাহ হয় অভিনেত্রী প্রিয়ামণির। আর হিন্দু হয়েও মুসলিমকে বিবাহ করার জন্যে প্রচুর ঘৃণা পেয়েছিলেন ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ‘1 2 3’-আইটেম গার্ল। সেই কারণেই পরিচালক এবং অভিনেত্রী লাইমলাইট থেকে বরাবরই দূরে থাকেন।

একবার একটি সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী প্রিয়ামণি। তাঁর কথায়, ‘যখন আমি আমার বাগদানের ঘোষণা দিয়েছিলাম, সবার সঙ্গে আমার আনন্দের মুহূর্তটি ভাগ করে নিয়ে ছিলাম, তখনই আমার নামে সকলেই অপ্রয়োজনীয় ঘৃণা ছড়িয়েছিল। আমাদের উপর লাভ জিহাদের অভিযোগ আনা হয়েছিল। তবে এই ঘৃণ্যতা চরম পর্যায়ে উঠেছিল, যখন রটানো হয়েছিল যে, আমাদের সন্তন হলে, তাঁরাও ISIS-তে যোগ দেবে? এই ধরনের মন্তব্যে আমার মন ভারাক্রান্ত হয়ে গিয়েছিল। আমার হৃদয়ে খুব খারাপ প্রভাব ফেলেছিল। তবে আমি বুঝতে পেরেছিলাম চলচ্চিত্রের ব্যক্তিত্ব হওয়ার কারণে লোকেরা আমার সম্বন্ধে ভুলভাল রটিয়ে বেড়াচ্ছে। এই ঘটনার পর আমি প্রায় ২-৩ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি। ১০ টির মধ্যে ৯ টি মন্তব্যই আমাদের ধর্ম সম্পর্কিত ছিল। কিন্তু আমি ওই ঘৃণা কারীদের এক মিনিটও সহ্য করিনি এবং তাঁদের এন্টারটেইন করিনি। আসলে মানুষ এই সমস্ত মন্তব্য করে থাকেন নিজেদেরকে ভাইরাল করার জন্যে। তাঁরা কেবল এ সমস্ত মন্তব্য করে অপেক্ষায় থাকেন যে, কখন আমরা এসব মন্তব্যের উত্তর দেবো। এই আশায় তাঁরা এই সব মন্তব্য করে বেড়ায়। তাই যত পাত্তা দেবেন ততই নিজেকে হতাশাগ্রস্ত করে তুলবেন। আমিও তাই করেছি।’

প্রিয়ামণিকে শেষ দেখা গিয়েছিল,’ অফিসার অন ডিউটি’তে।

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের