এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দ্বারা হামলার শিকার প্রিয়াঙ্ক শর্মা, স্বল্পের জন্যে প্রাণে বাঁচলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, বিগবস ১১-প্রতিযোগী অভিনেতা প্রিয়াঙ্ক শর্মা (PRIYANK SHARMA) এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির দ্বারা চরম আঘাতপ্রাপ্ত হয়েছেন। কোনও ক্রমে তিনি বেঁচে ফিরেছেন। এই কথা অভিনেতা নিজেই জানালেন একটি সাক্ষাৎকারে। গত ৩০ জুলাই গাজিয়াবাদের একটি হাসপাতালে একজন অজ্ঞাত ব্যক্তির দ্বারা আক্রমিত হয়েছিলেন প্রিয়াঙ্ক। এবং তাঁকে খুনের চেষ্টা করা হয়, কোনও ক্রমে অক্ষত অবস্থায় বেঁচে ফেরেন। অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি অভিনেতা তাঁর বাবা-মায়ের সঙ্গে গাজিয়াবাদের একটি হাসপাতালে গিয়েছিলেন মায়ের চেকআপের জন্য। সেই দিনই হাসপাতাল চত্বর থেকে বের হওয়ার পথে তাঁর ওপর হামলা করেন ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিটি।

ঘটনাটি সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রিয়াঙ্ক একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “হঠাৎ কোথা থেকে, ওই লোকটি আমাকে আক্রমণ করে, এবং আমাকে মারতে শুরু করে। আমি তাঁর হাত ধরে তাঁকে পিছনে ঠেলে ফেলে দিই। এবং আমার চিৎকার শুনে হাসপাতাল প্রশাসনের দু’জন লোক বেরিয়ে এসে আমাকে উদ্ধার করে। আমি সত্যিই তাঁদের কাছে কৃতজ্ঞ। তবে যে লোকটি আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন তাঁকে ধরতে পারিনি, সে পালিয়ে গিয়েছে। একেবারে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তখন।”

প্রিয়াঙ্কা আরো জানিয়েছেন যে, তিনি ইতিমধ্যেই কৌশাম্বি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। “আমরা সিসিটিভি ফুটেজটি পুলিশের কাছে জমা দেওয়ার জন্য পরে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হাসপাতাল নিরাপত্তা দেয়নি আমাদের। মামলাটি ভারতীয় দণ্ডবিধির 323 ধারার অধীনে দায়ের করা হয়েছে।” উল্লেখ্য, ডেটিং রিয়েলিটি শো এমটিভি স্প্লিটসভিলায় অংশগ্রহণ করার পরেই প্রিয়াঙ্ক খ্যাতি অর্জন করেন। এরপরে বিগ বস 11-এ যোগ দেন তিনি। ওয়েবসিরিজে কাজ করার প্রসঙ্গে প্রিয়াঙ্ক একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি কখনও ধারাবাহিকে অভিনয় করিনি। আসলে আমি সেই ব্যক্তি নই যে বছরের পর বছর ধরে একই ভূমিকায় অভিনয় করে যাব। আমার মধ্যে সেই ধৈর্য নেই। আমার তিনটি রিয়েলিটি শো আছে, যা টিভিতে সম্প্রচারিত হবে। আমি ওয়েবসিরিজ এবং ফিল্মে অভিনয় করতে চাই।”

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী