অস্কার মনোনীত ‘টু কিল এ টাইগার’-এর নির্বাহী প্রযোজক হলেন প্রিয়াঙ্কা

তখনই আমি এর মর্মস্পর্শী গল্পের প্রতি বিমোহিত হয়েছিলাম, যেটি তার মেয়ের জন্য একজন পিতার বীরত্বপূর্ণ সংগ্রামকে চিত্রিত করেছে।"

Share:

নিজস্ব প্রতিনিধি: মুকুটে নয়া পালক! অস্কার-মনোনীত তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’ (TO KILL A TIGER)-এর নির্বাহী প্রযোজক তথা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যোগ দিলেন গ্লোবাল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খুব শীঘ্রই Netflix-এ মুক্তি পাবে এই তথ্যচিত্র। ২০২৩ সালে ৯৫ তম আকাডেমি অ্যাওয়ার্ডের শর্ট তথ্যচিত্র বিভাগে মনোনীত হয়েছিল গুণীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইপারার্স’। প্রথম ভারতীয় শর্ট তথ্যচিত্র হিসেবে অস্কারও জিতেছিল এই ছবি। এবার ভারতীয় তথ্যচিত্র হিসেবে ‘টু কিল এ টাইগার’-এর অস্কার জেতার পালা।

রবিবার ইনস্টাগ্রামে গিয়ে প্রিয়াঙ্কা ‘টু কিল আ টাইগার’-এর একটি স্ক্রিনশট পোস্ট করে লিখেছেন, “আমি আকাডেমি অ্যাওয়ার্ড মনোনীত ডকুমেন্টারি @tokillatigerdoc-এর অবিশ্বাস্য দলে যোগ দিতে পেরে খুব গর্বিত। যেটি @netflix @নিশাপিকস দ্বারা পরিচালিত। যখন আমি ২০২২ সালে এই ছবিটি প্রথম দেখে ছিলাম, তখনই আমি এর মর্মস্পর্শী গল্পের প্রতি বিমোহিত হয়েছিলাম, যেটি তার মেয়ের জন্য একজন পিতার বীরত্বপূর্ণ সংগ্রামকে চিত্রিত করেছে।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পটি তার লালিত কন্যার জন্য একজন নিবেদিতপ্রাণ পিতার সীমাহীন ভালবাসা এবং অদম্য সংকল্পের প্রমাণ।” এদিকে ইনস্টাগ্রামে, টু কিল আ টাইগারের নির্মাতা নিশা পাহুজা একটি পোস্ট শেয়ার করে লেখেন, “আমরা শেয়ার করতে পেরে রোমাঞ্চিত যে, Netflix এই ছবিটি বিশ্বব্যাপী স্ট্রিমিং করতে প্রস্তুত! আরও আশ্চর্যজনক যে, এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া নির্বাহী প্রযোজক হিসাবে যোগদান করেছেন। ২০২২ সালে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রিমিয়ার হওয়ার পর থেকেই প্রিয়াঙ্কা ছবিটির একজন অটল সমর্থক।”

‘টু কিল এ টাইগার’ অস্কার ২০২৪-এর জন্য সেরা ফিচার ডকুমেন্টারি বিভাগে মনোনীত হয়েছে। ছবিটির পুরোটাই ঝাড়খণ্ডের একজন কৃষক রঞ্জিতকে নিয়ে নির্মিত, যিনি তার ১৩ বছর বয়সী মেয়ের জন্য ন্যায়বিচার আদায়ের জন্যে জীবনভর লড়াই চালিয়েছেন। কৃষকের মেয়ে কিরণ, ২০১৭ সালে তিনজন পুরুষের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিল। তখন কিরণ শিশু ছিলে। আজ, তার বয়স প্রায় ২০ বছর। ‘টু কিল এ টাইগার’ প্রথম নিউইয়র্কের ফিল্ম ফোরামে অক্টোবর ২০২৩-এ থিয়েটারে মুক্তি পেয়েছিল। এই ছবির নির্বাহী প্রযোজকের মধ্যে আরও রয়েছেন, রূপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, অনিতা লি, অ্যান্ড্রু ড্রাগৌমিস, শিবানী রাওয়াত, অনিতা ভাটিয়া, নীরজ ভাটিয়া, দীপা মেহতা।

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?