নারীদের বিরুদ্ধে হিংস্রতা রুখতে উত্তরপ্রদেশ সফরে প্রিয়াঙ্কা চোপড়া

আমি দেখতে চাই এই রাজ্য কতটা উন্নত, শিশু এবং মহিলাদের উন্নতির জন্যে এখানে কী কী পদক্ষেপ নেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি শুধু বলিউড বা হলিউডের দাপুটে অভিনেত্রীই নয়। আন্তর্জাতিক চিন্ড্রেনস ফান্ড ইউনিসেফ-এরও একজন গুরুত্বপূর্ণ সদস্যা। বর্তমানে তিনি বলিউড ছেড়ে হলিউডেও পাকাপাকিভাবে নিজের রাজত্ব তৈরি করে নিলেও দেশের প্রতি তাঁর টান সর্বদা। হবে নাই কেন, বলিউড থেকেই তো তাঁর পরিচয়। হ্যাঁ, কথা হচ্ছে বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়াকে (PRIYANKA CHOPRA) নিয়ে।

কিছুদিন আগেই ইউনিসেফ-এর প্রতিনিধি হয়ে খরাগ্রস্থ কেনিয়া সফর করতে গিয়েছিলেন তিনি। সেখানে জরাজীর্ণ খেতে না পাওয়া শিশু থেকে শুরু করে খরা কবলিত মানুষদের পাশে থেকে তাঁদের সেবা-শুশ্রূষা করে ফিরেছেন তিনি। আর তাঁর এই সফরের যাবতীয় ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, জল ও খাবারের অভাবে কী ভাবে মানুষ সেখানে দিন কাটাচ্ছে। এর কিছুদিন পরেই ভারতে ফিরেছেন তিনি, প্রায় ৩ বছর পর। আর মুম্বইতে ফিরেই নায়িকা নানান কাজে ব্যস্ত হয়ে গিয়েছেন।

সম্প্রতি মুম্বই থেকে দিল্লির দিকে রওনা হয়েছেন তিনি। বর্তমানে প্রিয়াঙ্কা রয়েছেন উত্তর প্রদেশ। আসলে দেশে ফিরেও ইউনিসেফ-এর হয়ে কাজে উদ্যত তিনি, উত্তরপ্রদেশে গিয়ে সেখানকার এলাকাগুলি পরিদর্শন করলেন নায়িকা। এবং একটি ভিডিওর মাধ্যমে তাঁর কিছু ঝলক দেখিয়েছেন তিনি। জানিয়েছেন, “আমি সত্যিই এই ক্ষেত্র পরিদর্শনের জন্য উন্মুখ। আমি আমার শৈশবের কিছু বছর লখনউ-এর একটি স্কুলে পড়েছি। এখানে আমার পরিবার এবং বন্ধুবান্ধব রয়েছে। আমি দেখতে চাই এই রাজ্য কতটা উন্নত, শিশু এবং মহিলাদের উন্নতির জন্যে এখানে কী কী পদক্ষেপ নেওয়া হয়। ভারত জুড়ে, লিঙ্গ বৈষম্যের ফলে সব রাজ্যেই কমবেশি নারীদের জন্যে অসম সুযোগ তৈরি হচ্ছে, যার ফলে মেয়েরা এখানে সবচেয়ে বেশি প্রভাবিত হয়৷”

শীঘ্রই প্রিয়াঙ্কা তাঁর আসন্ন ছবি ‘জি লে জারা’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করতে প্রস্তুত। যেখানে তিনি আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। ছবিটি সম্পর্কে কথা বলতে গিয়ে অভিনেত্রী একবার পিটিআই-কে বলেছিলেন, “আমি আমার কেরিয়ারে দীর্ঘ সময় কাটিয়েছি যেখানে আমরা সবসময় পুরুষদের কাছে গৌণ। নায়করা সিদ্ধান্ত নেয় কোথায় সিনেমার শুটিং হবে, কাকে কাস্ট করা হবে এবং কী ঘটছে। এটা বিরক্তিকর। আমরা এখন এমন একটি সময়ে বাস করছি, যেখানে নারীদের তাঁদের জীবনে সক্ষম হওয়া দরকার। আমি আলিয়া এবং ক্যাটরিনাকে ফোন করেছি।”

মাঝগঙ্গায় কৃষকদের ডিঙি উল্টে মৃত ২, নিখোঁজ অনেকে

গরমে শরীর রাখুন ঠান্ডা, চিনি ছাড়াই বানিয়ে ফেলুন তরমুজ পুদিনার স্বাস্থ্যকর জুস

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

গরমে পেট ঠান্ডা রাখতে ও হজম সমস্যা থেকে বাঁচতে বানিয়ে নিন দই লাউ

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?