Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভোটে জিততেই রুদ্রনীলকে ফোন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিতের, কী কথা হল?

সোমবার অর্থাৎ ভোট গণনা শেষি রুদ্রনীল ঘোষকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন টলিউড 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় গেরুয়া ঝড়ে লণ্ডভণ্ড তৃণমূল। তৃণমূলের সকল তারকা প্রার্থীর হার হয়েছে। ২০৭ আসনে জিতেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ৮০ আসন পেয়ে রাজ্যের শাসনভার থেকে ছিটকে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল। আগামী ৯ মে সরকার গঠন করবে বিজেপি। তবে বিজেপির তারকা প্রার্থীরাও বিপুল ভোটে জয়লাভ করেছে। যাঁদের মধ্যে একজন, অভিনেতা রুদ্রনীল ঘোষ। যিনি হাওড়ার শিবপুর থেকে বিজেপির টিকিটে বিপুল ভোটে জয়লাভ করছেন। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে ১৬০৫৮ ভোটে হারিয়েছেন।

স্বাভাবিকভাবেই এই জয় নিয়ে দারুণ খুশি রুদ্রনীল। জানা যায়, সোমবার অর্থাৎ ভোট গণনা শেষি রুদ্রনীল ঘোষকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন টলিউড ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভোটে জিতে তৃণমূলের হার প্রসঙ্গে অভিনেতা বলেছেন, ২০২১ সাল থেকে রাজ্যে অদ্ভুত তালবানি কায়দা চলেছে। আইন মানে নি তৃণমূল, যা খুশি তাই করেছে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বলে তাঁর বিরুদ্ধে টেকনিশিয়ানদের কালো ব্যাচ পরে মিছিল করানো হয়েছিল, তাঁর বিরুদ্ধে বয়কটের ডাক দেওয়া হয়েছিল। সেদিন টলিউডের অনেক পরিচালক, প্রযোজক, অভিনেতা, শিল্পী বন্ধুরা, তাঁর পাশে দাঁড়াননি।

অভিনেতা আরও বলেন, তৃণমূলের পছন্দ হচ্ছে না বলে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। অযোগ্য প্রমাণ করা হয়েছিল। লাগামহীন দুনীর্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রুদ্রনীল। তৃণমূলের যা যা অন্যায় মেনে তাঁকে থাকতে বলা হয়ছিল টলিউডে, মিছিলে হাঁটতে বলা হয়েছিল। অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ রাখতে বলা হয়েছিল। নয়তো বিভিন্ন কমেটি, বিভিন্ন ফেস্টিভ্যালে, তিনি বাদ পড়বেন বলে হুমকিও দেওয়া হয়েছিল। আজ সেই পদ্ধতির অবসান হল, এটাই মূল বক্তব্য রুদ্রনীলের। গতকাল বিজেপির টিকিটে জিততেই প্রসেনজিৎ, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিব প্রসাদ মুখোপাধ্যায়ের মতো টলিউডের শিল্পীরা তাঁকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন।

নবান্ন থেকে নয় ,বাংলার সরকার রাইটার্স বিল্ডিং থেকে পরিচালনা করতে চায় বিজেপি

এবার OTT-র দুনিয়ায় গুলশান গ্রোভার! মটকা কিং-এ নতুন লুকে ‘ব্যাড ম্যান’

রাতারাতি বদলে গেল অটো- টোটো ও রিক্সা ইউনিয়নগুলি, গেরুয়া পতাকা লাগিয়ে ছুটছে তিন চাকা

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী