ভিড় ঠেলে নকুড়ের মিষ্টির দোকানে দেব, কার জন্যে সন্দেশ কিনলেন নায়ক?

এবার 'খাদান'-এর সাফল্যের আনন্দে অনুরাগীদের ভিড় এড়িয়ে ৫৬ রামদুলাল স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’ থেকে তিন বাক্স সন্দেশ কিনলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘খাদান’-এর চূড়ান্ত সাফল্যে এখন সপ্তম সাগরে ভাসছেন সুপারস্টার দেব। বছর শেষে বাঙালি সিনেপ্রেমীদের দারুণ উপহার দিলেন দেব। ‘খাদান’ ছবির মাধ্যমে বহুদিন পর ‘অ্যাকশন হিরো’ হিসেবে পর্দা কাঁপালেন দেব। ছবি রিলিজের আগেই বাংলার কোণে কোণে ঘুরে ‘খাদান’-এর প্রচার চালিয়েছিলেন দেব। যেটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে নতুন। আর সেই প্রভাব পড়েছে ছবিতে। প্রথমদিন থেকেই বক্সঅফিসে ঝোড়ো ইনিংস খেলছে ‘খাদান’। ছবিতে দ্বৈত চরিত্রে হাজির হয়েছেন। দুই দেবের দুই নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল এবং বরখা। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, সুমিত গঙ্গোপাধ্যায় প্রমুখ। এবার ‘খাদান’-এর সাফল্যের আনন্দে অনুরাগীদের ভিড় এড়িয়ে ৫৬ রামদুলাল স্ট্রিটে অবস্থিত ঐতিহ্যবাহী মিষ্টির দোকান ‘গিরীশচন্দ্র দে ও নকুড়চন্দ্র নন্দী’ থেকে তিন বাক্স সন্দেশ কিনলেন দেব।

এদিন ১৮০ বছর বয়সী মিষ্টির দোকানে দেবকে দেখতে পেয়েই অনুরাগীরা একেবারে ছেঁকে ধরেন নায়ককে। আর ভক্তদের ভিড় ঠেলেই দোকানের কাউন্টারে গিয়ে তিন বাক্স সন্দেশ কিনলেন দেব। কিন্তু কার জন্য এত কসরত করলেন সুপারস্টার? আসলে গতকাল ২৯ ডিসেম্বর ছিল অভিনেতার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘খাদান’ পরিচালক সুজিত দত্ত রিনোর জন্মদিন। স্টার থিয়েটারে হল ঘুরে পরিচালকের সঙ্গে একই গাড়িতে ফিরছিলেন দেব। তাঁকে অনেকদিন পর একটি ভাল ছবি উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন দেব। আর সঙ্গে পরিচালককে সারপ্রাইজ দেওয়ার জন্যে নর্থ কলকাতার ঐতিহ্যবাহী দোকান থেকে ৩ বাক্স মিষ্টি কিনলেন দেব।

 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

নকুড়ের দোকানের সামনেই বিলাবহুল গাড়ি থামিয়ে ভিড় ঠেলে দোকানে গিয়ে বিশেষ মিষ্টি কিনলেন দেব। আর সুপারস্টারকে দেখেই থমকে যায় দোকানের সামনে উপস্থিত দর্শকরা। শেষে বিল মিটিয়ে গাড়িতে উঠে পরিচালককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁর মুখে সন্দেশ পুড়ে দিলেন। শুধু তাই নয়, দোকানের সামনেই দুস্থ পথবাসীকে একটি মিষ্টির প্যাকেট দিলেন সুপারস্টার। আর তাঁকে এক ঝলক দেখতে ভক্তদের ভিড় উপচে পড়েছিল দোকানের সামনেই। তবে ভক্তদেরও নিরাশ করলেন না নায়ক। আবদার মেটাতে অনেকের সঙ্গে সেলফি তুললেন তিনি। সেসব মিষ্টি মুহূর্ত নিজেই এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন দেব। এদিকে মাত্র ৯ দিনেই ৭ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে দেবের ‘খাদান’।

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

কলকাতায় ভ্যাপসা গরমের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার