‘বাইরে যাও, টাকা কামাও’, রাগে মাধবনকে বাড়ি থেকে বের করে দেন তাঁর স্ত্রী, কী করেছিলেন অভিনেতা?

অভিনয় ছিল মাধবনের ভালোবাসা। স্বামীকে হতাশায় দেখে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দেন স্ত্রী। এভাবেই তাঁকে অভিনয়ে ফেরাতে বাধ্য করেন সরিতা মাধবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টাকার অভাব নাকি অন্য কিছু! কেন আর.মাধবনকে ঘরছাড়া করেছিলেন অভিনেতার স্ত্রী? বর্তমানে মাধবনের কাজের পরিসর আকাশছোঁয়া। বলিউডের প্রায় প্রতিটি ছবি তেই অভিনয় করছেন তিনি। তাঁকে সম্প্রতি ‘ধুরন্ধর’ ছবিতে দেখা গিয়েছিল। যেটি এখনও পর্যন্ত ২০২৬ সালের ব্লকবাস্টার ছবির তকমা পেয়েছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম উভয় জায়গাতেই সাড়া ফেলেছে। এছাড়া আগামী মার্চে রিলিজ হতে চলা ‘ধুরন্ধর ২’-এও দেখা যাবে তাঁকে। এই ছবিতে অজয় সান্যালের চরিত্রে অভিনয় করছেন মাধবন। যেটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অনুপ্রাণিত একজন চরিত্র। ছবির সিক্যুয়েলেও একই চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবিতে রণবীর সিংহ, অক্ষয় খান্নার পাশাপাশি তাঁর অভিনয়ও বেশ প্রশংসিত হচ্ছে। তবে অভিনয়ের প্রাথমিক সময়টা একেবারেই ভাল ছিল না অভিনেতার। তাঁর কেরিয়ারে হিটের তালিকা কমই রয়েছে।

তবে ‘ধুরন্ধর’ ছবিতে মাধবনের ভূমিকা বেশ ছোট ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে তাঁর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে, আর. মাধবন হিন্দি এবং দক্ষিণী উভয় চলচ্চিত্রেই সক্রিয়ভাবে কাজ করছেন। বলা চলে, এখন তাঁর সুবর্ণ সময়। কিন্তু একটা সময় এমন হয়েছিল, যখন অভিনেতা চার বছর ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। কোভিড-১৯ এর আগে থেকে মাধবন কাজ থেকে দূরে ছিলেন। অন্য কিছু করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্বামীর হতাশা চোখে দেখতে পাচ্ছিলেন না তাঁর স্ত্রী। অভিনয় ছিল মাধবনের ভালোবাসা। স্বামীকে হতাশায় দেখে তাঁকে জোর করে বাড়ি থেকে বের করে দেন স্ত্রী। এভাবেই তাঁকে অভিনয়ে ফেরাতে বাধ্য করেন সরিতা মাধবন। সম্প্রতি, অভিনেতা এই বিষয়টি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকারে জানিয়েছেন। তিনি জানান, যখন তিনি কাজ করতেন না। তাঁর স্ত্রী সরিতা মাধবন তাঁকে কাজ করার জন্য অনুপ্রাণিত করতেন।

ওই মজার ঘটনা বর্ণনা করে মাধবন বলেন, “আমার স্ত্রী বলে তুমি কখনই কাজ থেকে দূরে থাকতে পারবে না। তুমি তামিল কমেডি, তামিল অ্যাকশন, ওটিটি, হিন্দি অ্যাকশন, ইংরেজি ওটিটি করো। আমি অবাক হচ্ছি, কেন তুমি ঘরে বসে আছ। ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর সময়, সে আমাকে ঘর থেকে বের করে দেয়। এবং বলেন, বাইরে যাও, রোজগার করো।” মাধবন আরও বলেন, “একদিন আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘তোমার কী হয়েছে? তুমি এমনভাবে কাজ করো, যেন তুমি দ্রুত অভিনয়ে ফিরে যেতে পারো। আর তাঁর এই কথায় অনুপ্রাণিত হয়ে আমি অভিনয়ে ফিরি।’ ‘ধুরন্ধর ২’-এর পরে মাধবনকে আরও ছবিতে দেখা যাবে। কোভিডের পর থেকে অভিনেতার একটি ভিন্ন দিক দেখা গেছে, যা চলচ্চিত্র প্রেমীদের কাছে বেশ উত্তেজনাপূর্ণ।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে