চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিজয়গড়ে পৌঁছল রাহুলের দেহ, শেষ বিদায় জানাতে অভিনেতার বাড়ির সামনে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিনিধিঃ শুটিংয়ে গিয়ে আর সশরীরে বাড়ি ফেরা হলনা। রবিবার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তের কাছে তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং চলছিল অভিনেতার। খবর, শুটিং শেষ হওয়ার পরেই সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে গিয়েছিলেন রাহুল। হাঁটু সমান জল থেকে কিছুটা এগিয়ে যান অভিনেতা। তখনই ঢেউয়ের তোড়ে অভিনেতা ভেসে যান। চোরাবালিতে পা আটকে যায় তাঁর। শ্বেতাও পড়ে গিয়েছিলেন, কিন্তু তাঁকে উদ্ধার করা হলেও অভিনেতা তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাঁকে উদ্ধার করা হয়। তিনি ঘন্টাখানেক সমুদ্রের জলে ডুবে ছিলেন বলে জানা গিয়েছে। তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে সোমবার অভিনেতার ময়নাতদন্ত করা হয়। শেষে তাঁর দেহ পরিবারের কাছে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিনেতার জলে ডুবেই মৃত্যু হয়েছে।

নোনা জল খেয়ে তাঁর ফুসফুস ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। অবশেষে বিজয়গড়ের বাড়িতে অভিনেতার নিথর দেহ নিয়ে ফিরলেন অভিনেতার ৬ বন্ধু। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ির সামনে এলাকার মানুষজন ভক্ত, সহকর্মীদের ভিড় উপ্‌চে পড়েছে। অভিনেতার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছেন অভিনেতার সহকর্মী সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র, চৈতি ঘোষালরা। ইন্ডাস্ট্রির অনেকেই অভিনেতার বাড়িতে এসেছেন। পাশাপাশি বামমনস্ক রাহুলকে শেষ বিদায় জানাতে এসেছেন সিপিএমের একাধিক নেতা-কর্মীরা। রাহুলের নিথর দেহ বাড়ির ভিতর নিয়ে যাওয়া হয়েছে। যেখানে অভিনেতার দুর্ভাগা মা এবং স্ত্রী প্রিয়াঙ্কা সরকার এবং তাদের ছেলে এবং পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা রয়েছেন। রাহুলের ছোটবেলার বন্ধুরা রয়েছেন। পাশাপাশি এসেছেন স্বরূপ বিশ্বাস, দিতিপ্রিয়া রায়, আবীর চট্টোপাধ্যায় ও তাঁর বাবা, রুপম সেলিম-সহ অনেক টলিউড ব্যাক্তিত্বরা। কান্নায় ভেঙে পড়লেন চিত্রনাট্যকার পদ্মনাভ দাশগুপ্ত। ছোট্ট বয়সে বাবাকে হারানো রাহুলের ছেলে সহজের কাছে বড় ধাক্কা। শববাহী গাড়ি থেকে বের করে অভিনেতার দেহ ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিনেতার দেহ তার বাড়ির সামনে আসা মাত্রই ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আদরের বাবিনকে দেখার জন্যে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে পাড়ার লোকজন। ভিড় সরিয়ে, কোনওমতে রাহুলের মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে বাড়ির তিনতলায়। তাঁর মায়ের কাছে। পাশাপাশি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে বিজয় গড়ে পোঁছেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। অভিনেতাকে শেষ বিদায় জানাতে অনুরাগীদের ভিড় জমেছে শববাহী গাড়ির সামনে। কাঁদতে কাঁদতে ফ্ল্যাটের ভিতরে ঢুকতে দেখা গেল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, এই বাড়ি থেকেই রাহুলের দেহ সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হবে, সেখানেই হবে শেষকৃত্য। রাহুল পুত্র সহজের বয়স মাত্র ১১। তাই তাঁর কথা মাথায় রেখেই পরিবার রাহুলের মৃতদেহ নিয়ে কোনওরকম আড়ম্বর চাইছেন না। তাঁর বাড়ির নিচে পুলিশ মোতায়েন করা রয়েছে।

রাহুলের মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ডানা মেলেছে। অভিনয় তো বটে, সাহিত্যচর্চা থেকে রাজনৈতিক বাকবিতণ্ডা সবেতেই নায়কের ব্যাপক দক্ষতা ছিল। তাঁর ব্যবহার, পড়াশুনা, জ্ঞান সবটাই ভক্তদের নজর কেড়েছিল। ইতিমধ্যেই তাঁর ডুবে যাওয়ার সেই দৃশ্য ভোলে বাবা পার করেগা ইউনিটের ক্যামেরায় ধরা পড়েছে। এবং অভিনেতার মৃত্যুর তদন্ত করছেন তালসারি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অভিনেতা ডুবে যেতে দেখেই চিৎকার শুরু হয়। তাঁকে জলে নামতে না করা হয়েছিল তাও তিনি যান। তাঁর পরনে লাইফ জ্যাকেট ছিলনা। যদিও অনেকে বলেছেন অভিনেতা সাঁতার জানতেন না, কিন্তু অভিনেতার গাড়ির চালক বলছেন তিনি সাঁতার জানতেন। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে অনেক ধোঁয়াশা রয়েছে। সঠিক প্রোটোকল মেনে শুটিং হয়েছিল কিনা তা নিয়েও একাধিক জলঘোলা চলছে। কেওড়াতলা মহাশ্মশানে রাহুলের শেষকৃত্য সম্পন্ন হবে।

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ