যুবভারতী কাণ্ডে চরম হেনস্থার শিকার অভিনেত্রী শুভশ্রী, থানায় লিখিত অভিযোগ রাজের

এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়ান পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন তিনি। তবুও রাগ কমেনি ভক্তদের। অভিনেত্রী কে নিয়ে তুলোধনা চলছেই নেটমহলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার জন্যে শনিবার থেকে কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টিকিট কেটেও ফুটবল রাজপুত্রকে দেখতে না পাওয়ার রাগ দেখিয়েছেন ভক্তরা, গোটা সল্টলেক স্টেডিয়ামে তাণ্ডব চালিয়েছেন তাঁরা। সেই মর্মে মেসি ও তাঁর বন্ধুদের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে ভক্তদের সেই উত্তেজনা আরও উস্কে দেন লেডি সুপারস্টার। তাঁর ছবি নিয়ে তুলোধনা শুরু হতেই কমেন্টবক্স বন্ধ করেন অভিনেত্রী। কটাক্ষে কটাক্ষে বিদ্ধ হন তিনি। এমন পরিস্থিতিতে স্ত্রীর পাশে দাঁড়ান পরিচালক রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন তিনি। তবুও রাগ কমেনি ভক্তদের। অভিনেত্রী কে নিয়ে তুলোধনা চলছেই নেটমহলে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি হতেই এবার থানায় ছুটলেন রাজ চক্রবর্তী। নিজের এলাকা টিটাগড়ে তিনি এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজ চক্রবর্তী। শুভশ্রীকে নিয়ে কটুক্তিতে সোশ্যাল মিডিয়া ভরে যাওয়ার পর মুখ খুলেছিলেন রাজ। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে জানান, শাহরুখের মতো শুভশ্রীও মেসির ফ্যান, কিং খান যদি মেসির সঙ্গে ছবি তুলতে পারে তাহলে কেন শুভশ্রী পারবে না। আপনারা শুভশ্রীকে চেনেন না। থানায় অভিযোগ দায়েরের বিষয়ে রাজ জানান, ‘ব্যক্তিগতভাবে শুভশ্রীকে আক্রমণ করা হচ্ছে। যা নিন্দনীয়। তাই প্রশাসনের কাছে গিয়েছি। লিখিত অভিযোগ জানিয়েছি টিটাগড় থানায়। তবে কার বা কাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি, সেটা প্রকাশ্যে বলব না। তা হলে প্রশাসনের তদন্তে অসুবিধা হবে।’ তবে অভিনেত্রী স্ত্রীর জন্য বাড়তি নিরাপত্তার বিষয়ে রাজ জানিয়েছেন, শুভশ্রীর নিরাপত্তার জন্য তিনিই যথেষ্ট।

রবিবার মেসির সঙ্গে শুভশ্রীর ছবি তোলা প্রসঙ্গে রাজ জানিয়েছিলেন, ‘শুভশ্রী অনেক পরিশ্রম করে সফল। সেই সাফল্য যদি তাঁকে আন্তর্জাতিক তারকা ফুটবলারের কাছাকাছি যাওয়ার সুযোগ করে দেয়, তা হলে অন্যায় কোথায়? টলিউড থেকে বাংলা সিনেমার মুখ শুভশ্রীকেই বাছা হয়েছিল, এতে অভিনেত্রীর দোষ কোথায়? শুভশ্রী কিন্তু ‘মিট অ্যান্ড গ্রিট সেশন’-এ মেসির মুখোমুখি হয়েছিলেন। কথাবার্তার পর তিনি মেসির সঙ্গে ছবি তুলেছিলেন। অনেকে মাঠে মেসির পাশে দাঁড়িয়ে ক্রমাগত ছবি বা সেলফি তুলেছেন। তাঁদের কেন বলা হচ্ছে না! কেন একা শুভশ্রীকে কেন আক্রমণ করা হচ্ছে? আসলে শুধুই তারকা নয়, তথাকথিত সভ্য সমাজে নারী এখনও ‘সফ্‌ট টার্গেট’। যাঁরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসিকে দেখতে পাননি, তাঁরা ঘরে বসে শুভশ্রীকে নিয়ে সমাজমাধ্যমে ‘নোংরামি’ করছেন। অনেকেই স্বপ্নপূরণ হয়নি বলে শুভশ্রীকে হেনস্থা করেছে। এটা করা উচিত নয়। কাউকে ছোট বা অপমান করার অধিকার কারও নেই। শুভশ্রীর মতো আরও কিছু মানুষ তাঁর কাছাকাছি পৌঁছোতে পেরেছেন। কিন্তু তাদের কিছু বলা হয়নি, শুভশ্রীকে চতুর্গুণ অপমান করা হয়েছে। কারণ, খ্যাতনামীকে সহজে ‘লক্ষ্য’ বানানো যায়।’ পাশাপাশি রাজের আরও দাবি, একা শুভশ্রী নন, গতকাল তাঁর জায়গায় টলিউডের অন্য কোনও নায়িকা থাকলেও এমনই কটাক্ষের শিকার হতে হত।’ এরপর বলেন, কিছু রাজনৈতিক নেতা সরাসরি বলেছেন, শুভশ্রী অভিনেত্রী। ওঁর মাঠে যাওয়ার কী দরকার ছিল! এ ভাবে কাউকে বোধহয় বলা যায় না। রাজনৈতিক মহলের উস্কানিতেই শুভশ্রীকে হেনস্থা করা হচ্ছে। এটা খুব ভালই বুঝতে পারছেন তিনি। সেই জন্যই থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন রাজ।

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও