পরিচালক রাজ দারুণ বেবিসিটার, কেন এমন বললেন শুভশ্রী?

রাতের বেলা মা বাবার ঘুমের এতটুকু ব্যাঘাত ঘটায় না ছোট্ট ইউভান। সময় মত খাওয়া ঘুম ও খেলা এই হল ইউভানের ডেইলি রুটিন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনয়, শুটিং থেকে সুনিপুণা গৃহিণী এবং মা সব দায়িত্বই সুন্দরভাবে পালন করে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটপাড়ার দৌলতে সেরা মা-র তকমাও পেয়েছেন রাজঘরণী। স্বামী রাজের সঙ্গে তাঁর রসায়ন সত্যিই চোখে পড়ার মত। সদ্য ছেলে ইউভানকে নিয়ে মালদ্বীপ সফর সেরেছেন তাঁরা।  প্রতিদিন নিজেদের ইন্সটা হ্যান্ডেলে তারকা দম্পতি তাঁদের ছেলের সঙ্গে কাটানো নানা মুহূর্ত শেয়ার করেন। তাঁদের চোখের মণি একরত্তি ইউভান সারাদিন নানা কার্যকলাপ করে। যা স্বাভাবিকভাবেই উপভোগ করেন এই তারকা দম্পতি। এদিন শহরের এক বিলাসবহুল হোটেলে একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে এসে ছেলের মজার কার্যকলাপ নিয়ে অকপট হলেন অভিনেত্রী। 

প্রধানত তারকাদের জীবনযাপন, তাঁদের খাদ্যাভ্যাস জানার জন্য উন্মুখ হয়ে থাকেন দর্শকরা। এদিন ছেলের ফুড হ্যাবিট কিরকম তা জানালেন ইউভান জননী। জন্মের পর থেকেই ইউভান পুষ্টিকর খাবারের পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট খেয়ে থাকে। বড়দের পাশাপাশি ছোটদের ক্ষেত্রেও তা ভীষণভাবে জরুরী। এছাড়া ইউভান আর কি খেতে ভালবাসে? শুভশ্রী জানান, সাধারণ বাঙালি খাবার খেতেই অভ্যস্ত ইউভান। মাছ ভাত খেতে ভীষণ ভালবাসে। ছেলের খেয়াল রাখার দিকে এতটুকু খামতি রাখতে চাননা তাঁরা।  সারাদিন তার দৌরাত্বেই বাড়ির সবাই তটস্থ। ইউভানকে সামলাতে অন্ততপক্ষে বাড়ির তিন জন মানুষকে লাগেই। সদ্য হাঁটতে শিখেছে সে। তাই এখন সারাদিন হেঁটে বেড়ানই ইউভানের পছন্দের বিষয়। তবে সারাদিন দৌরাত্ব চললেও এমনিতে সে কিন্তু লক্ষ্মীছেলে। রাতের বেলা মা বাবার ঘুমের এতটুকু ব্যাঘাত ঘটায় না ছোট্ট ইউভান। সময় মত খাওয়া ঘুম ও খেলা এই হল ইউভানের ডেইলি রুটিন।

ছেলেকে দেখাশোনার ক্ষেত্রে রাজ কতটা সাহায্য করেন জানতে চাওয়া হলে শুভশ্রী জানান, ‘রাজ ভীষণভাবে হেল্প করে ছেলেকে সামলাতে। এখন ইউভানের কোনও বেবিসিটার নেই। অথচ সবকাজ ছেড়ে দক্ষ হাতে রাজই নাকি ছেলের দেখাশোনা করছেন। এখন সেই বেবিসিটার’ হেসে এমনটাই জানান শুভশ্রী। শুধু তাই নয় অভিনেত্রী আরও জানান, ইউভান যখন সদ্যোজাত তখনও কিন্তু তার দেখভালের ক্ষেত্রেও পরিচালক রাজ ভীষণ দক্ষতার সঙ্গে সবটা সামলেছে।’ তবে এসব কিছুর পরেও শুভশ্রীর কাছে থাকতেই নাকি বেশি পছন্দ করে ইউভান। কিন্তু কেন? কারণ হিসাবে শুভশ্রী হেসে বলেন ‘বয়েজ আর অলঅয়েজ মাম্মাস বয়’। মাতৃত্বের পর লম্বা ছুটি নিয়ে কাজে ফিরেছেন অভিনেত্রী। একে একে ছবির কাজ শুরু হচ্ছে তাঁর। এখন আবার আগের ফরমে ফিরে যাওয়ার জন্য রীতিমত প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর দুটি ছবি। তাঁর আগামী ছবি ‘ডক্টর বক্সী’ ছবিতে তাঁর লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ