‘কুলি’র শুটিংয়ে অত্যাধিক পরিশ্রমের জন্যে অসুস্থ হয়ে পড়েছেন রজনীকান্ত, সত্যি কি তাই?

তবে এখন শোনা যাচ্ছে, পরিচালক লোকেশ কানাগরাজের 'কুলি'-এর শুটিংয়ের জন্যে সুপারস্টারের রক্তনালী ফুলে গিয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই আচমকাই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিল মেগাস্টার রজনীকান্ত। হাসপাতাল সূত্রের খবর, মিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। খবরটি প্রকাশিত হওয়া মাত্রই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন স্বাভাবিকভাবেই। দেশের অন্যতম মেগাস্টার বলে কথা! ৭৫ বছর বয়সেও নায়কের ভূমিকায় দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেতা। তাঁর অদম্য অ্যানার্জি শক্তিই এখন তরুণদের অনুপ্রেরণা। আজও অভিনেতার ছবি মুক্তি পেলে তামিলনাড়ু জুড়ে বন্ধ থাকে ওখানকার স্কুল-কলেজ, বেসরকারী কর্মসংস্থান। দেবতারূপে পূজিত হন তিনি। যাই হোক, রজনীকান্তের অসুস্থতার কথা স্বাভাবিকভাবেই ভক্তরা ভেঙে পড়েছিলেন। যদিও চিন্তার কারণ নেই। বৃহস্পতিবার অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এবং তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

তবে এখন শোনা যাচ্ছে, পরিচালক লোকেশ কানাগরাজের ‘কুলি’-এর শুটিংয়ের জন্যে সুপারস্টারের রক্তনালী ফুলে গিয়েছিল, তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। যদিও বিষয়টি সম্পূর্ণ গুজব। লোকেশ কানাগরাজ একটি সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন, “রজনী স্যার সুস্থ হয়ে উঠছেন, আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি কিছু স্পষ্ট করতে চাই। তিনি প্রায় চল্লিশ দিন আগে টিমকে জানিয়েছিলেন যে তিনি চিকিৎসা করাবেন। তাই, সোশ্যাল মিডিয়ায় মিথ্যা খবর ছড়ানো দেখে দুঃখ হয়। শেষ পর্যন্ত, কুলির শুটিংয়ের চেয়ে রজনী স্যারের স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ। সেটে তার কোনও অস্বস্তি হলে আমরা শুটিং বাতিল করে দিতাম এবং পুরো ইউনিট হাসপাতালে তার পাশে থাকত। ইউটিউবারদের দ্বারা এই ধরনের মিথ্যাচার হতাশাজনক।”

গত ১ অক্টোবর চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের একটি বুলেটিন অনুসারে, রজনীকান্তের ছোট্ট হার্ট অ্যাটাক হয়েছাল। তাঁর প্রধান রক্তনালীতে একটি ফোলাভাব ছিল, যা একটি নন-সার্জিক্যাল, তাই ট্রান্সক্যাথেটার পদ্ধতিতে তাঁকে চিকিৎসা করা হচ্ছে। হাসপাতালের সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট তাঁর মহাধমনীতে একটি স্টেন্ট স্থাপন করেছেন। যাতে তাঁর রক্তনালীর ফোলাভাব কমে যায়। আমরা তার শুভাকাঙ্খী এবং ভক্তদের জানাতে চাই যে পদ্ধতিটি পরিকল্পনা অনুযায়ী হয়েছে। রজনীকান্ত ভাল আছেন।” অভিনেতাকে পরবর্তীতে দেখা যাবে, ‘কুলি’-তে, যেটি তাঁর বহুল প্রত্যাশিত ছবি। সম্প্রতি এর টিজার প্রকাশিত হয়েছে। যেখানে রজনীকান্তকে একটি অ্যাকশন-প্যাকড ভূমিকায় দেখানো হয়েছে। ‘কুলি’ ছাড়াও, রজনীকান্ত ‘ভেট্টাইয়ান’-এও উপস্থিত থাকবেন, যেখানে তিনি কিংবদন্তি অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

‘ধুম ৪’-এ অভিনয়ের গুজব ওড়ালেন রণবীর কাপুর, থাকছেন না ‘অ্যানিমেল পার্ক’-এও

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

রাজ্যের শিক্ষাক্ষেত্রে বড় বদল! পড়ুয়াদের জন্যে চালু হচ্ছে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

১০২ মিটার দুরত্বের ছক্কা, বৈভবের তাণ্ডবে জিম্বাবোয়েকে ১৯৩ রানের লক্ষ্য দিলেন শ্রেয়সরা

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর