বিমানের ফার্স্টক্লাস আসন ছেড়ে ইকোনমিতে রজনীকান্ত, ব্যাপারটা কী?

তেমনি একটি গন্তব্য যাওয়ার পথে বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ করলেন রজনীকান্ত। তিনি ফ্লাইটে উঠার সঙ্গে সঙ্গে বিমানের সবাই স্মার্টফোন বের করে অভিনেতার ছবি তুলতে শুরু করেন। তিনি অন্ধ্রপ্রদেশের কাদাপা থেকে ফ্লাইটে উঠেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই সেলিব্রিটিদের বেধে দেওয়া গণ্ডির বিপরীতে হাঁটতেও দেখা যায়, যে ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় কমবেশি ভাইরালও হয়। কখনও নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে লোকাল ট্রান্সপোর্টে চেপে গন্তব্যে পৌঁছন তারকারা। সেক্ষেত্রে মুখ ঢেকেই তাঁরা যাতায়াত করার চেষ্টা করেন কিন্তু পাবলিকের চোখে ফাঁকি দেওয়া মুশকিল। এর আগে হেমা মালিনী, অক্ষয় কুমার, হৃতিক রোশন-সহ একাধিক তারকাদের মেট্রোতে যাতায়াত করতে দেখা গিয়েছিল। মাঝে মধ্যে মুম্বই ট্র্যাফিকের ঝামেলার জন্যে তাঁদের এই পথ অবলম্বন করতে হয়ে, আর কী! আসলে সেলিব্রিটিদের বডিগার্ড ছাড়া বাইরে বেরোনো খুব চাপের। দেখলেই পাবলিক ছেঁকে ধরবে।

এর আগে একাধিকবার ফ্লাইটের ইকোনমি ক্লাসেও সাধারণ মানুষের সঙ্গে তারকাদের যাতায়াত করতেও দেখা গিয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন তামিল মেগাস্টার রজনীকান্ত। ভক্তদের রীতিমতো চমকে দিয়েছেন তিনি, কারণ সম্প্রতি অভিনেতা ফার্স্ট-ক্লাস এবং ফ্লাইস ইকোনমি ছেড়ে সাধারণ ইকোনমি ক্লাসে যাত্রা করলেন। ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সেই ভিডিও। সুপারস্টার রজনীকান্ত দক্ষিণের সিনেমার ঈশ্বর। সম্প্রতি আসন্ন ছবি ‘ভেট্টাইয়ান’-এর শুটিং শেষ করেছেন অভিনেতা। ছবিটির প্রচারও শুরু করেছেন রজনীকান্ত (Rajnikanth)। তেমনি একটি গন্তব্য যাওয়ার পথে বিমানে ইকোনমি ক্লাসে ভ্রমণ করলেন রজনীকান্ত। তিনি ফ্লাইটে উঠার সঙ্গে সঙ্গে বিমানের সবাই স্মার্টফোন বের করে অভিনেতার ছবি তুলতে শুরু করেন। তিনি অন্ধ্রপ্রদেশের কাদাপা থেকে ফ্লাইটে উঠেছিলেন।

 

ভাইরাল ভিডিওতে একজন উৎসাহী ভক্তকে অভিনেতার সঙ্গে কিছু কথা বলতেও দেখা যায়। যিনি ক্যাপশনে লিখলেন, “আমি ঈশ্বরের সবচেয়ে কাছে চলে এসেছি”৷ ভিডিওগুলির একটিতে, অভিনেতাকে তার আসনে বসতে দেখা যায়। তাকে দেখে ফ্লাইটের সকল যাত্রীরা স্বাভাবিকভাবেই অবাক হয়ে গিয়েছিলেন। রজনীকান্ত এদিন জানালার পাশের সিটে বসেছিলেন। তাঁকে নীল শার্ট ও বেইজ প্যান্টে দেখা গিয়েছিল। অভিনেতার আসন্ন ছবি ভেট্টিয়ানে তিনি পুলিশের ভূমিকায় অভিনয় করবেন। ছবিতে আরও অভিনয় করছেন, অমিতাভ বচ্চন, ফাহাদ ফাসিল, রানা দাগ্গুবাতি, মঞ্জু ওয়ারিয়ার, রিতিকা সিং এবং দুশারা বিজয়ন। অনিরুধ রবিচন্দর ছবিটির সঙ্গীত রচনা করবেন।

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি