এই মুহূর্তে

স্তন ক্যান্সারে আক্রান্ত ‘Secred Games’ অভিনেত্রী রাজশ্রী, হয়েছে অস্ত্রোপচার, এখন কেমন আছেন?

নিজস্ব প্রতিনিধি: স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে। বুধবার (৪ মার্চ) বিষয়টি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই জানালেন। পাশাপাশি এমনটাও জানালেন, তাঁর স্তন ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু তা প্রাথমিক স্তরে থাকতেই তিনি অস্ত্রোপচার করেছেন। এবং তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে এবং তিনি এখন সুস্থ হয়ে উঠছেন। অভিনেত্রীকে ‘স্যাক্রেড গেমস’, ‘ট্রায়াল বাই ফায়ার’-সহ একাধিক ছবিতে দেখা গিয়েছে এবং তাঁর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিতও। বুধবার অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম পোস্টে হাসপাতাল থেকে একটি ছবি শেয়ার করে খবরটি দিয়েছেন।

অভিনেত্রী পোস্টে লিখেছেন, ‘সৌভাগ্যবশত স্তন ক্যান্সার প্রথম পর্যায় থাকতেই আমার রোগটি ধরা পড়েছিল। যার ফলে আমি লড়াই করতে পেরেছি। প্রচুর পরীক্ষা এবং অস্ত্রোপচারের পর অবশেষে আমি বিপদমুক্ত। তবে বিশ্বাস করুন, সকলের ভালবাসা আমার সঙ্গে থাকার কারণে আমি এই রোগের সঙ্গে লড়াই করতে পেরেছি। তবে অস্ত্রোপচারের পরে আমার বাবা-মা আমার ভয় ভাঙিয়েছিল, আমি মনে করি সকলের সমর্থন পেলে আমি বিশ্বের সঙ্গে লড়াই করতে পারব। শুধু স্যাক্রেড গেমস নয়, ‘মান্টো’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘জোরাম’ এর মতো একাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচয় গড়ে তুলেছেন। অভিনেত্রী আরও বলেছেন যে, এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান। তাঁর অস্ত্রোপচারটি কোকিলাবেন হাসপাতালে হয়েছে। 

 

 

View this post on Instagram

 

A post shared by Rajshri (@rajshri_deshpande)

তবে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মীও বটে। তিনি মহারাষ্ট্রের বেশ কয়েকটি খরা-প্রবণ গ্রাম লালন-পালন করছেন তাঁর নিজস্ব নবঙ্গন ফাউন্ডেশনের মাধ্যমে। এছাড়া তাঁর সংস্থা জল সরবরাহ পুনরুদ্ধার, শৌচাগার নির্মাণ, মেয়েদের জন্য শিক্ষা প্রদান এবং নারীর ক্ষমতায়নের জন্য কাজ করেন। অভিনেত্রীর এই পোস্টের তলায় তাঁর বন্ধুবান্ধব এবং চলচ্চিত্র জগতের সহকর্মীরা, যেমন চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও, অভিনেতা আদর্শ গৌরব, তিলোত্তমা শোম, ছায়া কদম এবং সাহানা গোস্বামী তাঁর সুস্থতা কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্মিথ থেকে বিল কসবি, ৯৮তম অস্কারেও নিষিদ্ধ ৬ তারকা, কী অপরাধ করেছিলেন তাঁরা?

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত অমিতাভের ‘সত্তে পে সত্তা’র সহ-অভিনেত্রী মধু মালহোত্রা

ইরানের যুদ্ধের মাঝেই বসছে ‘অস্কার’-এর আসর, ভারতে কবে-কখন-কোথায় দেখা যাবে, জেনে নিন..

প্রাক্তন-বর্তমানকে নিয়েই ৬১তম জন্মদিন সেলিব্রেশন আমিরের, নজর কাড়লেন বিশেষ অতিথি ইরফান

৩৩তম জন্মদিনের আগে হংকংয়ে রণবীর এবং মেয়ের সঙ্গে আলিয়া, ভাইরাল ভিডিও

‘পরের বার সোজা মাথায় গুলি’, গায়ক বাদশাকে হত্যার হুমকি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ